3 Answers

এক্ষেত্রে কিছু ঘরোয়া চিকিৎসা রয়েছে যা খুব দারুন কাজে দেয়ঃ- ১.পেঁপেঃ রিংওয়ার্ম বা দাউদের প্রকোপ কামতে যদি নিয়মিত পেঁপেকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু দারুন উপকার পাওয়া যাবে। আসলে এই ফলটির ভিতরে উপস্থিত অ্যান্টিফাঙ্গাল প্রপাটিজ বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ছোট একটা পেঁপের টুকরো নিয়ে দাউদের উপর লাগাতে হবে। তারপর ১৫ মিনিট অপেক্ষা করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে জায়গাটা। ২.নিম পাতাঃ এই প্রকৃতিক উপাদানটির ভিতরে উপস্থিত অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপাটিজ দাউদের মতো ত্বকের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে অল্প পরিমাণ নিম তেল নিয়ে দাউদের উপর বারে বারে লাগাতে হবে। তাহলেই দেখবেন সমস্য়া কমে যেতে সময় লাগবে না। প্রসঙ্গত নিম তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়েও লাগালে কিন্তু এক্ষেত্রে দারুন উপকার পাওয়া যায়। ৩.অ্যালোভেরাঃ ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে শুধু নয়, ফাঙ্গাল ইনফেকশনের মতো রোগের প্রকোপ কমাতেও এই প্রকৃতিক উপাদানটি দারুন কাজে আসে। এক্ষেত্রে রাতে শুতে যাওয়ার আগে অ্যালোভেরা পাতা থেকে পরিমাণ মতো জেল সংগ্রহ করে দাউদের উপর সরাসরি লাগাতে হবে। সারা রাত রেখে পরদিন সকালে ধুয়ে ফলতে হবে। প্রতিদিন এই ঘরোয়া চিকিৎসাটি করলে অল্প দিনেই দেখবেন রোগ সেরে গেছে। ৪.নারকেল তেলঃ এই প্রাকৃতিক তেলটিও দাউদের প্রকোপ কমাতে দারুন উপকারে লাগে। আসলে এই তেলটিতে এমন কিছু উপাদান রয়েছে, যা এমন ধরনের ত্বকের রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে রাতে শুতে যাওয়ার আগে যে জায়গায় দাউদ হয়েছে সেখানে অল্প করে নারকেল তেল লাগিয়ে শুয়ে পরুন। সকালে উঠে জয়গাটা ধুয়ে দিন। এমনটা কয়েকদিন করলেই দেখবেন ফল পেতে শুরু করেছেন। ৫.ভিনগার আর লবণঃ পরিমাণ মতো লবণের সঙ্গে অল্প করে ভিনিগার মিশিয়ে একটা পেস্ট বিনিয়ে নিন। তারপর সেই পেস্ট রিংওয়ার্মের উপর লাগিয়ে কম করে পাঁচ মিনিট রেখে দিন। এমনটা প্রতিদিন করলেই দেখবেন সাত দিনেই রোগ সেরে যাবে। ৬.অ্যাপেল সিডার ভিনিগারঃ একটা ছোট পাত্রে অল্প করে অ্যাপেল সিডার ভিনিগার নিন প্রথমে। তারপর তাতে তুলো ভিজিয়ে ক্ষত স্থান পরিষ্কার করুন। এমনটা দিনে কয়েক বার করলেই দেখবেন সমস্যা কমতে শুরু করে দিয়েছে। ৭.সরষে বীজঃ এমন ধরনের রোগের প্রকোপ কমাতে সরষে বীজের কোনও বিকল্প হয় না বললেই চলে। পরিমাণ মতো সরষে বীজ নিয়ে কম করে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। সময় হয়ে গেলে সরষে বীজগুলো সংগ্রহ করে বেটে নিন। তারপর সেই পেস্টটা ক্ষত স্থানে লাগান। এমনটা কয়েক দিন করলেই ভালো হয়ে যাবে। সূত্র : বোল্ডস্কাই।


2940 views Answered

আপনি Pevaryl পেভারিল মলম যেটার দাম মাত্র ৩২ টাকা কিনে ব্যবহার করতে পারেন। আর সবসময় উক্ত জায়গাটি পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন। ভেজা বা স্যাতঁস্যাঁতে রাখা যাবেনা বা ঘামতে দেওয়া যাবেনা। আপনি মলমটি উক্ত জায়গাটি ভালোভাবে পরবস্কারের পর দিনে দুই-তিন বার লাগাবেন। আশা করি ১ সপ্তাহের মধ্যেই ফল পাবেন।

2940 views Answered

টি ট্রি ওয়েল: এত থাকা ফাঙ্গাসরোধী এবং অ্যান্টিসেপটিক উপাদান দাদ পুরোপুরি সারাতে সক্ষম। তুলার বল ভিজিয়ে আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে প্রতিদিন। ভালো ফল পেতে তেলটি হালকা গরম করে নিতে পারেন।

উচ্ছে:

উচ্ছের পাতা বেটে ,তারপর তার রস বানিয়ে দাদের অংশে লাগাতে হবে। এই পদ্ধতিটি কদিন নিয়ম করে মেনে চললেই খুব জলদি আমরা দাদের সমস্যা থেকে রেহাই পেতে পারি।

2940 views Answered

Related Questions

Next steps