প্র্যাকটিকাল আঁকবো কিভাবে?

এসএসসির প্র্যাকটিকাল আঁকার সময় চিত্র আঁকার পর বইয়ে যেসব লেখা আছে সেগুলো কি হুবহু লিখবো? যেমন রসায়নে মুলতত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি প্রমাণ ইত্যাদি কি হুবহু লিখতে হবে?
2971 views

3 Answers

জ্বি বইতে যে সব লেখা আছে সে গুলা হুবহু 

লিখতে হয়,,,,,তবে যদি একই লেখা বার বার 
থাকে তখন বাদ দিলে কোন সমস্যা হয় না।
2971 views Answered

উত্তরঃ প্র্যাক্টিকেল আকার সহজ নিয়ম একটি স্বচ্ছ গ্লাস নেন এবং গ্লাসটি এমন ভাবে রাখেন যাতে গ্লাসের নিচে বাল্প রাখা যায়। এরপর গ্লাসের নিচে একটা বাল্প রাখেন, এবং বাল্পটি জ্বালিয়ে দেন, এবার যে চিত্রটি অংকন করবেন তার পেজটি গ্লাসের উপরে রাখেন, তারপর প্রাক্টিকেল পেজটি সেইটার উপরে রাখেন, এবার লক্ষ্য করেন,আলোর প্রতিফলনে চিত্রটি দেখা যাচ্ছে, তারপর দেখে দেখে পেন্সিল দ্বারা অংকন করেন, যেহেতু অংকনটির কিছু নিয়মের উপর মার্ক দেবে তাই ফুল মার্ক পেতে হলে সব নিয়ম গুলি মানতে হবে। তাই মুলতত্ত, প্রয়োজনীয় উপকরন, কার্জপদ্ধতি,বিররন, ধাপ, প্রমান,চিত্র অংকন পেজটিতে দেওয়া থাকে তা দেখে লিখতে পারেন। তবে চিত্র পেজের লেখায় ভুল ভ্রান্তি থালে বা একই কথা বার বার থাকলে সেগুলি লক্ষ্য রেখে লিখতে হবে। আবার আপনার উক্ত প্রাক্টিকেল চিত্রটির বিষয়ে জ্ঞান থাকলে সেই কথা গুলি লিখতে পারেন, সে ক্ষেত্রে চিত্রের পেজে দেওয়া লেখা দেখে দেওয়াই ভালো ধন্যবাদ

2971 views Answered

আপনি যদি সংক্ষেপে লেখেন তাতেও সমস্যা নাই তবে ব্যাখার হুবহু মিল থাকতে হবে। যেমন মনে করুন আছে (1) একটি বিকারে পরীক্ষণীয় মিশ্রণ নেই। (2) বিকারটির মুখে একটি ওয়াচগ্লাস স্থাপন করি। এই দুইটা পয়েন্টকে আপনি একসাথে করে এভাবেও দিতে পারেন--(1) একটি বিকারে পরীক্ষণীয় মিশ্রণ নিয়ে বিকারটির মুখে একটি ওয়াচগ্লাস স্থাপন করি। আবার মূলতত্ত্ব বা মূলনীতিতে সংজ্ঞা দেওয়া আছে আপনি সংজ্ঞা অন্যভাবে লিখলেন তাতে সমস্যা নেই তবে হতে হবে। আবার উক্তি পরিবর্তন করেও লিখতে পারেন। আপনাকে মূলনীতি বা মূলতত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি, কার্যপদ্ধতি বা কার্যধারা, ফলাফল, সিদ্ধান্ত, সতর্কতা যেসব পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই লিখতে হবে।

2971 views Answered

Related Questions

Next steps