কিভাবে পড়লে ভাল মনে থাকবে?

যতই পড়িনা কেন দুইঘন্টা পর সবই ভুলে যাই *_* এটা কি কোন সমস্যা আর পড়াই মনোযোগী হতে আমায় কি করতে হবে কিভাবে পড়লে ভাল মনে থাকবে :-* লাইনে খাড়ায়ে বড়ভাইয়েরা মোরে একটু সাহায্য করুন
2932 views

4 Answers

দুই ঘণ্টা পর পড়া ভুলে যান, কারণ আপনি অতিরিক্ত চিন্তা মাথায় নেন। বাংলা, ইংরেজি বা মুখস্থ যাই পড়েন না কেন, বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। একটা লাইন পড়ার পর সেখান থেকে প্রশ্ন বের করার চেষ্টা করুন। আর পড়াশোনা ছাড়া অতিরিক্ত বাজে চিন্তা মাথায় আনবেন না, তাহলে পড়া মনে থাকবে।

2932 views Answered

পড়া মনে রাখার জন্য নোট করে পড়ুন । গুরুত্বপূর্ণ লাইনগুলো কালার মার্কারের সাহায্যে আন্ডার লাইন করে পড়ুন । গুরুত্বপূর্ণ নোটগুলো নোটিশের মত দেয়ালে কাগজে লিখে লাগিয়ে রাখতে পারেন । এতে সবসময় পড়াটা চোখে পড়বে । আর মনযোগী হতে চিন্তামুক্ত থাকুন ও পর্যাপ্ত ঘুমান । মন থেকে পড়ালেখাটাকে গুরুত্ব দিন ।

2932 views Answered

আপনার সমস্যা হচ্ছে আপনি শুধু বইয়ের পাতায় চোখ বুলিয়ে যান।পড়েন কিন্তু বোঝার চেষ্টা করেন না কি পড়ছেন।তাই প্রথম অবস্থায় আপনাকে একটা পড়াতেই অনেক সময় ব্যয় করতে হবে।এক লাইন পড়বেন আর চিন্তা করবেন এই লাইনটি তো অন্যরকম হতে পারতে।তখন কেন ওখানে ঠিক ঐ লাইনটি বসেছে বোঝার পর অন্য লাইন পড়বেন।এভাবে কিছুদিন পড়ার পর পড়াতে এমনিতেই গতি আসবে সাথে মনেও থাকবে।

2932 views Answered

 আপনি মনে মনে না পড়ে  জোরে জোরে পড়বেন। আর সম্ভব হলে যা পড়বেন, সেটা লিখবেন।এতে অনেক দিন মনে থাকবে।

2932 views Answered

Related Questions

Next steps