1 Answers
সহজ কিছু উপায় পিঠের ব্রণ দূর করতে সাহায্য করবে। হলুদ হলুদ ত্বকের যেকোনো সমস্যা কমাতে উপকারী। এটি শরীরের বাড়তি তেল শোষণ করে; ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং ত্বককে মসৃণ করে। এই ক্ষেত্রে লাগবে দুই চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ তিলের তেল। • হলুদের গুঁড়া ও তিলের তেল দিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি তুলার বলের মধ্য দিয়ে পিঠের ব্রণের মধ্যে লাগান। • এক ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল পিঠের ব্রণের সমস্যা হলে প্রদাহ হবে। এ ক্ষেত্রে ত্বক ভালো করতে সতেজ অ্যালোভেরা জেল ব্যবহার করুন। • দুটি অ্যালোভেরা পাতাকে কেটে এর ভেতর থেকে জেল বের করুন। • ৩০ মিনিট এই অ্যালোভেরা জেল ফ্রিজে রাখুন। • ঠান্ডা অ্যালোভেরা ধীরে ধীরে ব্রণে মাখুন। • ১৫ মিনিট এভাবে করুন। • হালাকা গরম পানি দিয়ে অ্যালোভেরা জেল ধুয়ে ফেলুন। • এরপর ময়েশ্চারাইজার মাখুন। টমেটো টমেটো প্রায় সবসময় ঘরে পাওয়া যায়। লাইকোপেন নামক উপাদানের জন্য এটি ব্রণের সমাধানে ভালো। এটি প্রদাহ কমাতেও ভালো কাজ করে। • একটি সতেজ টমেটো নিন। • এটি কেটে ব্রণের মধ্যে ঘষুন। • এরপর গোসল করুন। বি:দ্রঃএরপর ও যদি ব্রণ না কমে তাহলে চিকৎসকের পরামর্শ নিন।