চাকরি না করার জন্য দরখাস্ত কিভাবে লিখবো?

হেল্প পোস্ট..! কোন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দিতে তাইলে কিভাবে দরখাস্ত লিখতে হয়?? আমি দীর্ঘ ৫ মাস যাবত একটি মাদ্রাসায় চাকরি করছি কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে এখন চাকরিটি ছেড়ে দিতে হবে...! প্রিন্সিপাল এর সাথে আলাপ করলে তিনি বলেন সমস্যা সমস্যা সমাধানের জন্য যে কোন কাজে ছুটি নিয়ে যাবেন কোন সমস্যা নেই কিন্তু চাকরি ছাড়তে হবেনা। যদি আমি বার বার ছুটি নেই এতে ছাত্রদের পাঠদানে ক্ষতি হবে, তাই আমি চাচ্ছি অন্য একজন শিক্ষক নিয়োগ দিয়ে আমাকে চাকরি থেকে দিদায় দেয়া হওক। এখন কিভাবে দরখাস্ত টি লেখবো প্লিজ হেল্প
20061 views

1 Answers

বরাবর, পরিচালক, কোম্পানির নাম, ঠিকানা। বিষয়ঃ চাকুরী থেকে অব্যাহতির জন্য আবেদন। জনাব, আমি আপনার প্রতিষ্ঠানে দীর্ঘ ৫ বছর যাবত অপারেটর পদে চাকুরীরত ছিলাম। এখন আমার (সমস্যার নাম) সমস্যার কারনে আমি আপনার প্রতিষ্ঠানে আর থাকতে পারছি না। জনাবের নিকট আমার আকুল আবেদন,  আমাকে আপনার প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দানে মর্জি থাকবেন। নিবেদক, আপনার নাম আপনার পদ কোম্পানি ID (যদি থাকে) তারিখঃ

20061 views Answered

Related Questions

Next steps