৭২ ঘন্টার মধ্যে কন্ট্রাসেপ্টিভ পিল খাওয়ার পরামর্শ থাকলেও জানতে পারলাম ৪৫ মিনিট থেকে ১২ ঘন্টার মধ্যেই শুক্রাণু ডিম খুজে নেয়!! তাহলে পিল কাজ কেম্নে করে অথবা ৭২ ঘন্টা পর্যন্ত সময় কেন দেয়া থাকে??

1757 views

1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে ইমার্জেন্সি পিল গর্ভধারন কে প্রতিরোধ করে ।এটি ডিম্বাশয় থেকে সাময়ীক ভাবে ডিম্বাণু নিঃশরনে বাধা দেয় বা শুক্রানুর সাথে ডিম্বাণুর নিষিক্ত হতে দেয় না বা শুক্রানুর সাথে  নিষিক্ত হওয়া ডিম্বানু জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা দিয়ে গর্ভধারণ প্রতিরোধ করে ।

তবে এই পিলের কার্যকারিতা নির্ভর করে আপনি কত দ্রুত আপনি এই পিল গ্রহন করতেছেন। । কাজেই শুক্রানু যদি ১২ ঘন্টার মধ্যে ডিম্বানুর সাথে  মিলিত হয়েও যায় তাহলে নিষিক্ত হওয়া ডিম্বানু জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা দিয়ে গর্ভধারণ প্রতিরোধ করে থাকে । 

আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

1757 views

Related Questions