আমার আইটেল জাভা ফোনের মডেল it5231 ও এর ডাউনলোড স্পিড সর্বোচ্চ ১০ কিলোবাইট । এজন্য স্পিড বাড়ানোর উপায় সম্পর্কে জানতে গিয়ে একজন বলল আমার জিপি সিমে কিছু এম্বি কিনে Uc Mini ইন্সটল করে ফোন ফ্লাশ দিতে হবে তার পর Opera Mini দিয়ে কিছু ডাউনলোড করলেই স্পিড ১৫ থেকে ২৫ কিলোবাইট হয়ে যাবে । কিন্তু ফোন কিভাবে ফ্লাশ দিতে হয় এটা জানিনা । দয়া করে কেউ একটু বিস্তারিত জানান কিভাবে আমার ফোন ফ্ল্যাশ দিবো । আর একটা প্রশ্ন ফ্লাশ দিতে কি টাকা লাগে ? যদি লাগে তাহলে কত টাকা লাগবে ?
6283 views

2 Answers

ফ্লাস দিতে কোন টাকা লাগেনা।নিচের টিপ্সগুলো ফলো করুন.. প্রথমে আপনার মোবাইল টি সুইচ অফ করুন। তারপর ব্যাটারি খুলে সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে রাখুন। ব্যাটারি লাগান কিন্তু মোবাইল টি চালু করবেন না। তারপর আপনার মোবাইল এর "Volume up + Home Key(যদি থাকে) + Power Button" একসাথে চাপুন। একটি DOS এর মত স্ক্রীন বা Recovery স্ক্রীন আসবে। এই স্ক্রীন এ কয়েকটি অপশন থাকবে। সেখানে "wipe data/factory reset" এরকম কিছুও থাকবে। Volume Key দিয়ে আপনি কার্সর টি ওপরে নিচে সরাতে পারবেন। কার্সর টি সরিয়ে "wipe data/factory reset" অপশন এ ক্লিক করুন। তারপর yes এ ক্লিক করুন। তারপর মোবাইল টি নিজে থেকে কিছু কাজ করবে। সেটি হয়ে গেলে আবার সেই recovery স্ক্রীন আসবে। এখন সেখান থেকে "Reboot System Now" এ ক্লিক করুন। তারপর আপনার মোবাইল টি রিস্টারট হবে। ব্যাস আপনার কাজ শেষ। মোবাইল টি অন হয়ে গেলে আপনাকে কিছু সেটিংস্‌(ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, ইমেইল, টাইম, ডেট ইত্যাদি) করতে হবে। কাজ শেষ। এখন আপনার মোবাইল একদম ব্র্যান্ড নিউ। যেকোনো Android মোবাইল এ এটা কাজ করবে। আমার Symphony W90 তে এটি কাজ করেছিল। আশা করি আপনার মোবাইল এও এটি কাজ করবে। কোনও ভুল হলে ক্ষমা করবেন।

6283 views

যদি ফ্ল্যাশ সম্পর্কে না জানেন তবে নিজে নিজে ফ্ল্যাশ না দেয়াই ভালো ।ফোন ব্রিক হতে পারে।যেখানে ফোনের সফটওয়্যারের কাজ করে সেখান থেকে 100 বা 150 টাকার বিনিময়ে ফ্ল্যাশ দিতে পারেন ।

6283 views

Related Questions