আমি নাইম|আমি ২০১৮ তে এসএসসি পরিক্ষা দিয়েছি এবং ফলাফলও পেয়েছি|আমি চারখান খাতা পুন:নিরীক্ষন করেছি|কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি কিভাবে বুঝব যে আমার খাতাগুলো পুন:নিরীক্ষন করা হয়েছে?
2934 views

2 Answers

আপনার ফলাফল পরিবর্তন হলে আপনার দেয়া ফোন নাম্বার এ এস এম এস  এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তাছাড়া ফলাফল দেয়ার পরে আপনি ইন্টারনেট থেকেও  জেনে নিতে পারেন।

2934 views

আপনার প্রশ্ন পড়ে যত টুকু বুঝেছি তার প্রক্ষিতে উত্তর দেয়ার চেষ্টা করলাম ।  প্রথমত আপনি হয়ত বলার চেষ্টা করেছেন আপনি চারটি বিষয়ে পূণঃনিরক্ষণের জন্য আবেদন করেছেন ।  এখন পূণনিরক্ষণে খাতা নতুন করে চেক করা হয় না । শুধু দেখা হয় খাতার প্রাপ্ত নাম্বার ঠিক আছে কি না বা যোগে কোনো প্রকার ভুল হয়েছে কিনা যা অধিকাংশ সময় মার্কশীট দেখা হয় যাতে যোগে কোনো ভুল হয়েছে কিনা । আপনি যখন আবেদন করবেন তখন ঐ খাতা যে প্রধান পরিক্ষকের কাছে থাকে তাকে বিষয়টি অবহিত করা হয় তিনি দেখেন পরে খাতাটি । তাই আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই আপনার খাতা পূণঃপরিক্ষণ করা হবে এবং যদি রেজাল্ট পরিবর্তিত হয় তাহলে তা পূণঃপরিক্ষণের রেজাল্টের সময় দেখতে পাবেন ।  আশা করি আপনাকে বুঝাতে পেরেছি । ধন্যবাদ 

2934 views

Related Questions