4 Answers

রবি থেকে অন্য নাম্বারে ব্যালান্স ট্রান্সফার করা যায় কিনা তা আমার জানা নেই। তবে আপনি রবি টু রবি ব্যালান্স ট্রান্সফার করতে পারবেন। এজন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন... কিভাবে রবি টু রবি ব্যালেন্স ট্রান্সফার করবেন? ব্যালান্স ট্রান্সফার করতে ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালেন্স গ্রহণকারীর নম্বর)| প্রথমবার লেনদেনের পর এই সেবার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনভূক্ত হবেন। সফলভাবে ট্রান্সফারের পর আপনি একটি পিন কোড পাবেন। পুনরায় ট্রান্সফার এর জন্য পিনটি ব্যবহার করুন। পিনটি বন্ধ করতে off <আপনার পিন> লিখে ১২১০ নম্বরে এসএমএস করুন। আইভিআরের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ১২১০ ডায়াল করুন। ব্যালেন্স ট্রান্সফার করতে *১৪০*৬*১# ডায়াল করুন। কিভাবে ব্যালান্সের জন্য অনুরোধ পাঠাবেন? অনুরোধ পাঠাতে আপনার একাউন্টে মাত্র ৬০ পয়সা থাকলেই চলবে। মেসেজ এর অপশনে যত টাকা চান তার পরিমাণ (যেমন, ২৫) লিখে ১২১১ ০১৮yyyyyyyy নম্বরে এসএমএস পাঠান (এখানে ০১৮yyyyyyyy হচ্ছে ব্যালেন্স প্রদানকারীর নম্বর)| দাতা অনুরোধটি এসএমএস হিসাবে পাবেন ব্যালান্সের জন্য অনুরোধ করতে *১৪০*৬*২# ডায়াল করুন। আপনি যখন একটি অনুরোধ পাবেন: অনুরোধটি গ্রহণ করলে, Y লিখে এসএমএস এর উত্তর দিন; অনুরোধটি গ্রহণ না করলে, N লিখে এসএমএস করুন; অনুরোধটি ব্লক করতে চাইলে, B লিখে এসএমএস করুন। চার্জ (খরচ): প্রেরকের কাছ থেকে ২.০০ টাকা (+ সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট) এবং গ্রাহকের কাছ থেকে ২.০০ টাকা (+ সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট) কেটে নেওয়া হবে (প্রাপ্তির পরিমাণ থেকে)। (ভালো থাকবেন)

3052 views

রবি থেকে রবি নাম্বারে ট্রান্সফার করার জন্য "রবি-মাই প্লান" এপটি ব্যবহার করুন।

3052 views

রবি থেকে ট্রান্সফার সিস্টেম হচ্ছে, মনে করুন আমি আপনার মোবাইল থেকে ২০টাকা নিব, প্রথমে আমি আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখবো ২০ আর পাঠিয়ে দিব ১২১২০১৮০০০০০০০০!! মানে ১২১২ লিখে আমার নিজের নাম্বার লিখে পাঠিয়ে দিব। বাছ আমার মোবাইলে ২০ টাকা চলে আসবে, আশা করি বুযতে পেরেছেন।

3052 views

আপনি রবি-রবি টাকা ট্রান্সফার করতে *140*6#ডায়াল করতে পারেন.

3052 views

Related Questions