আমি কিভাবে একটি ব্লগ থেকে আয় করতে পারবো,?

আমি একটি ব্লগ খুলতে চাই, এবং সেখান থেকে কিভাবে আয় করতে পারব, একটি ওয়েব সাইড খুলতে কত টাকা লাগবে, এবং কি কি লাগবে,
2890 views

5 Answers

আপনি কোন টাকা খরচ করা ছাড়াই একটি ব্লগ খুলতে পারবেন! এবং এটা থেকে আয় করতে পারবেন কোন রকম খরচ করা ছাড়াই। শুধুমাত্র এসব করার জন্য আপনার নেট বিল আসবে। তবে পরবর্তীতে খরচ করতে পারবেন আপনার সাইটের উন্নতির জন্য। যেমন ডোমেইন কিনা, প্রমোট করা ইত্যাদি কাজে। 


আমার পরামর্শ হল আপনি Blogger দিয়ে সাইট বানান। এরপর এটাতে আপনার পছন্দের বিষয়ে লেখালেখি করবেন। তারপর এক সময় যখন দৈনিক গড়ে 1000 ভিজিটর পাবেন তখন আপনি Google AdSense এ আবেদন করবেন। গুগল আপনার সাইটটি Ad Place করার জন্য Approval দিলে আপনি সেই বিজ্ঞাপন শো করে ডলার আয় করতে পারবেন। 


এছাড়া বিভিন্ন থার্ড পার্টি বিজ্ঞাপনদাতা আপনার সাথে যোগাযোগ করবে এমনিতেই। যখন আপনার সাইট নেটে পরিচিতি লাভ করবে। কিন্তু সাবধান - কোন আজেবাজে সাইটের বিজ্ঞাপন দিয়ে আপনার সাইট টি খারাপ করবেন না। সবচেয়ে ভাল হয় প্রথমেই আয়ের চিন্তা বাদ দিলে। প্রথম 1/1.5 বছর আপনি শুধু সময় ব্যায় করবেন। ভাল এবং মান সম্পন্ন লেখা প্রকাশ করবেন। এবং নিয়মিত লিখবেন। তাহলে আপনি দ্রুত গুগলের সার্চ এ উন্নতি করবেন। 


image


আর যদি প্রথমেই আয়ের চিন্তা করেন তাহলে বড়জোর 2 বছর। এরপর আপনাকে হতাশায় পেয়ে বসবে কেন আয় হয়না, কেন ভিজিটর আসেনা ইত্যাদি ইত্যাদি। তাই আমার অনুরোধ রইল লেখালেখি করবেন নিজের শখ হিসেবে। আয়ের মাধ্যম হিসেবে না। তাহলেই আপনি এই সেক্টরে উন্নতি করতে পারবেন। এ বিষয়ে চাইলে আমার একটা লেখা পড়তে পারেন ইংরেজীতেতবে না পড়লেও সমস্যা নেই! যেটা বললাল সেটা মাধায় রাখলেই চলবে। ধন্যবাদ। 

2890 views Answered

আপনার বণর্ণা অনুযায়ি আমি যা বুঝেছি , আপনি ওয়েবসাইট জগতে নতুন | আপনি ব্লগ সাইট খুলে অ্যাড বসিয়ে টাকা আয় করতে পারেন । বর্তমানে প্রচুর এডনেট রয়েছে । তো আপনার জন্য সবচেয়ে ভাল হবে wap4dollar.com সাইট । আর ওয়েবসাইট খুলতে লাগে ইমেইল,হোষ্টিং,ডোমেইন । কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/lover.tahsin

2890 views Answered

আপনি Google Ads Account খুলে টাকা আয় করতে পারেন। আর আপনি wapka সাইট খুললে কোনো টাকা লাগবেনা। site ::: u.wapka.com

2890 views Answered

আপনি ব্লগার থেকে বিনামূল্যে ব্লগসাইট খুলতে পারবেন।টাকা ইনকাম করতে হলে আপনার ওয়েব সাইটে প্রতিদিন প্রচুর পরিমান বিজিটর থাকতে হবে।তারপর গুগল এডসেন্সে একটি একাউন্ট খুলতে হবে তারা আপনাকে এড দিবে এবং সেই এড আপনার ব্লগে প্রকাশ করে টাকা ইনকাম করতে পারবেন।

2890 views Answered

আপনার ব্লগ খুলার খরচের বিষয়টা আপনার উপর। আপনি যেখান থেকে হোস্টিং নিবেন কত টুকু হোস্টিং স্পেস নিবেন তার উপর খরচ নির্ভর করে।

আর আপনার ব্লগে গুগল এডসেন্স কানেক্ট করার মাধ্যমে আয় করতে পারবেন।
এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ
2890 views Answered

Related Questions

Next steps