1 Answers

অবিশুদ্ধ Zn ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ করা হয় । এ পদ্ধতিতে একটি পাত্রে ZnSO₄ এর দ্রবন নেয়া হয় । ক্যাথোড হিসেবে  বিশুদ্ধ Zn দন্ড এবং অ্যানোড হিসেবে অবিশুদ্ধ Zn দন্ড ব্যবহার করে বিদ্যুৎ চালনা করা হয় । ফলে দ্রবনের Zn²⁺ ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায় এবং ইলেক্ট্রন গ্রহণ করে বিশুদ্ধ Zn ধাতুতে পরিণত হয় । অপর দিকে অবিশুদ্ধ Zn দন্ড  হতে Zn ধাতু ইলেক্ট্রন ত্যাগ করে Zn²⁺ ক্যাটায়নে পরিণত হয় এবং দ্রবনে চলে যায় ।

ক্যাথোডে বিক্রিয়াঃ  Zn²⁺ + 2e⁻ → Zn

 অ্যানোডে বিক্রিয়াঃ Zn    - 2e⁻ Zn²⁺   
2803 views

Related Questions