samsung galaxy j2 prime কিভাবে রুট করতে পারি?

কিংরুট দিয়ে চেষ্টা করছি রুট হচ্ছে না । মোবাইল অথবা পিসি থেকে কিভাবে অবশ্যই রুট করতে পারব?বিস্তারিতভাবে জানতে চাই । পারলে স্কিনসট সহ দিবেন
3064 views

3 Answers

Samsung কোনো মোবাইল রুট করা যাই না

3064 views Answered

এই অ্যাপটি ব্যবহার করতে পারেন

3064 views Answered

আমি আপনাকে পিসি দিয়ে রুট করার উপায়টি বলছি।



আপনি প্রথমে  iRoot নামের একটি সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন।  অন্যসব সফটওয়্যার এর মত আপনার কম্পিউটারে সেটআপ দিন।

তার আগে কম্পিউটারে যদি কোন অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেটির প্রটেকশন অফ করে নিন।কারন সফটওয়্যার টি কে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে। চিন্তা করবেন না, কারন এটি কোন ভাইরাস না।

 এইবার আপনার মোবাইল থেকে settings>Developers Option>USB Debugging এ টিক মার্ক দিন। যদি আপনার মোবাইলে প্রথমে Developers option না থাকে তাহলে settings>about device থেকে build number এ ৬-৭ টি ক্লিক করুন।  এরপর ডাটা ক্যাবল দিয়ে আপনার মোবাইলটি পিসির সাথে কানেক্ট করুন। তারপর আপনার এন্ড্রয়েড ডিভাইসের USB Driver ডাউনলোড হতে পারে এজন্য একটি পপ আপ মেনু আস্তে পারে ওখানে Yes দিয়ে দিন তাহলে আপনার মোবাইলের USB Driver ডাউনলোড হয়ে যাবে। ড্রাইভারটি অটোমেটিক ডাউনলোড হয়ে ইন্সটল চাইলে yes দিন। এবার দেখবেন ডিভাইস টির নাম ও মডেল সহ আপনার কম্পিউটার এর সাথে কানেক্ট হয়ে গেছে। তারপর আপনার শুধু আর একটা কাজ বাকি থাকে। সেটা হলো স্ক্রিনে থাকা Root Now বাটনে ক্লিক করা। বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। আশা করি আপনার ফোনটি রুট হয়ে যাবে।

ধন্যবাদ 

3064 views Answered

Related Questions

Next steps