জাতীয় দলে কিভাবে যোগ দিবো?
আমার ক্রিকেট খেলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে।আমার বয়স ১৭ বছর এবং আমি একজন এস.এস.সি ক্যান্ডিডেট।আমার স্বপ্ন আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম এর হয়ে খেলবো।কিন্তু আমি এখন পর্যন্ত কোন ক্লাব এর হয়ে খেলিনা।এখন বাংলাদেশ জাতীয় দলে খেলতে হলে কি আমাকে আগে কোন ক্লাবের হয়ে খেলতে হবে?এছাড়াও জাতীয় দলের হয়ে খেলতে হলে কি কি কোয়ালিফিকেশন দরকার এবং এখন থেকেই কি কি পদক্ষেপ নিলে আমি ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলতে পারব?
এই সম্পর্কে যদি কেউ জেনে থাকেন তবে দয়া করে জানান।বিশেষভাবে কৃতজ্ঞ থাকব।
1 Answers
আপনার বয়স ১৭ হওয়ায় বিষয়টা এখন খুবই জটিল। এক তো আপনাকে এইচএসসির পর বিকেএসপির ডিগ্রি বিভাগে আবেদন করতে হবে। কিন্তু তখন জাতীয় দলে চান্স পাওয়ার সুযোগ অনেক কমে যায়। এছাড়া ভালো কোনো ক্লাবে জয়েন করুন। ভালো পারফর্মন্স থাকলে কোনো হান্টের মাধ্যমে বা ক্লাবের সহযোগিতায় হয়তো চান্স পেয়ে যেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy