আমার কন্ঠকে কিভাবে সুরেলা ও সুন্দর করতে পারব কারণ আমি গায়ক হতে চাই?
আমি একজন ধারালো গান লেখক। আমি অনেক গান রচনা করেছি আর সুর দিয়েছি। আমার লেখা অনেক গান অনেক খ্যাতিমান গায়কেরা গেয়েছে। কিন্তু আপসোস আমার গান আমি গাইতে পারি না। কারণ আমার লিখা গানগুলো আমি যখন গাইতে যায় তখন কন্ঠ বেজে যায়। লম্বা করে টানতে পারি না। গায়ককেও শিখিয়ে দিতে অনেক কষ্ট হয় সুরগুলো।
3 Answers
আপনি প্রথমেই স্থির করে নেন যে আপনি সত্যিকার অর্থেই গায়ক হবেন।কারন,গায়ক হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার।গায়ক হওয়ার জন্য দরকারি টিপস হলোঃ ১,নিয়মিত সকালে উঠে গানের রেওয়াজ করবেন, ২,খালি গলায় জোরে গান গাবেন ৩,মধু ও পানি ১সাথে খাবেন, ৪,প্রতি সকালে নিচু স্কেল থেকে গান গাওয়া সুরু করবেন ৫,চা-কফি খাবেন না। এতে আশা করি, চর্চা করতে করতে আপনার গলা সুন্দর হয়ে যাবে
যা হবার হয়ে গেছে। কিন্তু আপনার সচেতন হলে হতে পারতেন গায়ক। তারপরও যা করতে হবে:-
- নিচু স্বরে কথা বলতে হবে। যাতে করে ভোকাল কর্ডের জোর না লাগে।
- বিকৃত স্বরে কথা বলবেন না।
- ভাল করতে জৈষ্ঠ মধু খেতে পারেন ৫+ পিচ/day.
ভাইয়া, গলা সুরেলা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল রেওয়াজ,,,,,রেওয়াজ করার জন্য আপনি যা করবেন- ১.সংগীতে পাঁচটি vowel sound আছে (যেমন- আ,ই,এ,ও,হুম)।প্রতিদিন সকালে অথবা বিকালে এই পাঁচটি সাউন্ডে রেওয়াজ করুন। রেওয়াজ করার জন্য প্রথমে c sharp scale এর সা তে যাবেন,,,,তারপর সা থেকে ধীরে ধীরে খাদ বা তন্দ্র স্বরের নি,ধা,পা পর্যন্ত যাবেন মনে রাখবেন প্রাক্টিস করার সময় সা না এসব উচ্চারণ না করে আ ই এঅর্থাৎ vowel sound গুলো দিয়ে রেওয়াজ করবেন। এর আপনাকে সা থেকে নিচের পা পর্যন্ত পর্যন্ত প্রথমে আ দিয়ে তারপর ই দিয়ে তারপর এ এবং এভাবে সবশেষ হুম ধ্বনি দিয়ে স্ট্যান্ড প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন প্রতিটি স্বরে অন্তত দুই মিনিট করে দাড়াবেন। ২. ১নং রেওয়াজটি শেষ হওয়ার পর ধীরে ধীরে অন্যান্য রেওয়াজ করবেন। ৩.ডাক্তারের পরামর্শ ছাড়া গার্গেল বা গরগরা করবেন না। ৪.পাশাপাশি তার স্বরের পা বা উপরের পা পরযন্ত গলাকে ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করুন । ৫.মধু আর আদা মিশিয়ে খেলে উপকার হয়। ৬.গলা মিষ্টি করার জন্য সিংহাসন নামক যোগ ব্যায়ামটি চর্চা করুন। ৭.ঠান্ডা খাবেন না। ৮.গান গাওয়া অব্যবহিত পূর্বে মিষ্টি খাবেন না। ৯.ভোকাল কর্ড বা স্বররজ্জুতে চাপ পড়ে এমন ভাবে কথা বলবেন না। ১০.নিয়মিত রেওয়াজ করুন ধৈর্য ধরে কারণ সংগীত সাধনার বিষয়। এগুলো প্র্যাক্টিস করলে আশা করি ধীরে ধীরে আপনার গলা সুরেলা হবে। শুভ কামনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy