দম বাড়াবো কিভাবে?

আমার গানের গলা মোটামুটি ভালোই। সমস্যা হলো আমি নরমাল গান গাইতে পারি কিন্তু দম নিয়ে গাইতে হয় এমন গান আমি গাইতে পারিনা মানে আমার দম থাকেনা। বিশেষ করে গানের দীর্ঘ কলিগুলো যেগুলো টান রেখে গাইতে হবে সেগুলো গাইতে গেলে আমি আর দম রাখতে পারিনা। । এখ্ন আমার কি করনীয়? কিভাবে আমি অনেক দম রাখতে পারবো সে বিষয়ে কিছু লিখে আমাকে জানালে কৃতজ্ঞ থাকতাম।
2591 views

1 Answers

আপনি দম বাড়ানোর জন্য নিম্নের ব্যায়াম গুলো করতে পারেনঃ দম বড়াানোর ব্যায়াম হলো- ক. আস্তে আস্তে দৌড়, তবে বেশি সময় ধরে দৌড়াতে হবে। খ. উঁচু-নিচু, জায়গা দিয়ে বা অসমতল জায়গা দিয়ে দৌড়াতে হবে। গ. প্রথম দিন ১ কিলোমিটার, পরের দিন ১.৫ কিলোমিটার, তার পরের দিন ২ কিলোমিটার, এভাবে দূরত্ব বাড়িয়ে দৌড়াতে হবে। এছাড়া হার্ট ও ফুসফুসের কার্যক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে নিয়মিত দড়ি লাফের অভ্যাস। দম বাড়াতে, শ্বাস-প্রশ্বাস নেয়া ও ছাড়ার ক্ষেত্রে দড়ি লাফ বেশ কার্যকরী। হার্টও সারা শরীরে বেশি রক্ত সরবরাহ করবে, যা আপনার শরীরের বিভিন্ন অংশের টিস্যুগুলোতে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি-উপাদান পৌঁছে দেবে।আশা করি আপনি দম নিয়ে গান গাইতে পারবেন।

2591 views Answered

Related Questions

Next steps