দিনের বেলায় ঘুম কিভাবে দূর করব?
আমি সেকেন্ড টাইমার স্টুডেন্ট ৷ মেডিকেলে পরিক্ষা দিতে চাই ৷ কিন্তু তার জন্য যথেষ্ট পড়তে পারছি না ৷ প্রধান বাধা অসময়ে ঘুম ৷ একটু রাত করে পড়ে সকালে সঠিক সময়ে উঠছি ৷ কিন্তু পড়তে বসলে আস্তে আস্তে হেলে পড়ছি ৷ বুকের তলায় বালিশ নিয়ে পড়তে বসলাম ৷ ঘুমিয়ে গেলাম ৷ এমনি বেলা ১১ টার সময়ও এমন হচ্ছে ৷ আমি কি করব? ?
3079 views
2 Answers
আপনার সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে তা হল বালিশ নিয়ে পড়তে বসা। এটা একদম করবেন না। চেয়ার টবিলে পড়তে বসুন এবং পযা'প্ত আলো রাখুন। বিছানায় পড়তে বসবেন না। বালিশতো আরামের জন্য। মানুষ যখন আরাম করতে চায় তখন বালিশ ব্যবহার করে। লেখাপড়ার নিশ্চয় আরামের কাজ না, যথেষ্ট কষ্টের কাজ।তাই আপনাকে লক্ষ্যকেন্দ্রে পৌছাতে হলে কষ্টতো করতে হবে। এজন্য আপনাকে একটা রুটিন করে নিতে হবে যে সময়টাকে ঘুমের প্রবেশ নিষেধ। এক কথায় মনোবল বৃদ্ধি করুন।
২য়, আবার ঘুমেরও প্রোয়জন রয়েছে শরীরের জন্য। একারনে ৬ থেকে ৮ ঘন্টা ঘুমের দরকার দিনে -রাতে।
অনেক রাত জাগবেন না।
কোল্ড ড্রিংক অভ্যাস থাকলে আপাতত ত্যাগ করুন।
সকাল বিকাল দুকাপ চা পান করতে পারেন।
3079 views
Answered
আপনি যখন পড়তে বসবেন তার আগে একবার ব্ল্যাক কফি খেতে পারেন।এই কফি ঘুম দূর করতে ভিষণ উপকারি।ধন্যবাদ।
3079 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy