অনার্স করাকালীন সময় বিসিএস এর জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি?
আমি এমনভাবে প্রিপারেশন নিতে চাই যাতে ৪ বছর পর প্রথমবার বিসিএস এ উত্তীর্ণ হতে পারি। সে ক্ষেত্রে কোন কোন সাব্জেক্টের উপর বেশি জোর দিয়ে পড়তে হবে, এবং আমাকে কোথাও কচিং করতে হবে কি? যেহেতু আমার হাতে ৪ বছর সময় আছে বিসিএস এর জন্য আমার আরও কি কি করা উচিত?
1 Answers
বাংলাদেশ বিষয়ে পরতে শুরু করতে হবে বাঙালি জাতির উদ্ভব থেকে, তারপর ইতিহাস এ মৌর্য, তাম্র, পাল, সেন, আফগান, মুঘল, ইসলামী শাসন, সুলতানি আমল, নবাবি, ব্রিটিশ, পাকিস্তানি আমল সব পরতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভালভাবে জানতে হবে। সংবিধান, ভূপ্রকৃতি, প্রশাসনিক কাঠামো, আকার আয়তন, প্রসিদ্ধ স্থান, নদীর গতি প্রকৃতি পরতে হবে। জানতে হবে আমাদের দেশে দুর্যোগ এর করনীয় এবং দুর্যোগ সম্পর্কিত ইতিহাস।
সুশাসন এর প্রশ্ন সমূহ কিছুটা সাধারন বিচক্ষণতা থেকেই উত্তর করা সম্ভব। তবু যেকোনো একটি বই থেকে দেখে নিতে পারেন। আন্তর্জাতিক এ দেখবেন বিভিন্ন সংস্থার প্রধান কার্যালয়, ইতিহাস, চুক্তি-বিভক্তি, যুদ্ধ, জলবায়ু সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা, আইন, কনভেনশন, প্রোটোকল ইত্যাদি।
গনিত এর জন্য শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, বীজগণিতের রাশিমালা, মান নির্ণয়, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, আয়তন, পরিসীমা সম্পর্কিত অথবা কোণের মান নির্ণয় ইত্যাদি সমস্যা সমাধান করতে হবে। মানসিক দক্ষতার ক্ষেত্রে সাধারণত ধারা, সমার্থক শব্দ, এমনকি বানান আসতে পারে। তবে গানিতিক সমস্যা আর মানসিক দক্ষতার ক্ষেত্রে যাতে যথা সম্ভব কম সময়ে উত্তর করা সম্ভব হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বিজ্ঞানে পদার্থ, রসায়ন এবং জীব বিজ্ঞান- সব শাখা থেকেই কিছু না কিছু আসে। বিভিন্ন পরিমাপ যন্ত্র, উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কিত তথ্য, শারীরবিদ্যা, মহাকর্ষ, জ্যোতির্বিদ্যা, আধুনিক বিজ্ঞান, বিভিন্ন রোগ ব্যাধি, বিখ্যাত আবিষ্কার ইত্যাদি। তথ্য প্রযুক্তিতে কম্পিউটার এবং মোবাইল এর ইতিহাস, বর্তমান অবস্থা, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, সফটওয়্যার, প্রোগ্রাম ভাষা, সামাজিক যোগাযোগ আবিষ্কারক ও সাল, বাংলাদেশ এর অবস্থা ইত্যাদি পড়া যেতে পারে।
প্রিলি এর জন্য যেকোনো একটি ডাইজেস্ট দিয়েই প্রস্তুতি সম্পূর্ণ করা যায়। তবে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। কারেন্ট এফেয়ারস এর বিশেষ বিসিএস সংখ্যা, পূর্বের প্রশ্ন ইত্যাদি আপনাকে প্রকৃত চিত্র না দিলেও প্রচ্ছন্ন ধারণা অন্তত দিতে পারবে। নোট করে পড়ার প্রয়োজন নেই, তবে মনে রাখার জন্য শর্ট টেকনিক, টোটকা এসব যেখানে পাওয়া যাবে শিখে নেয়া ভাল। প্রিলিতে আপনাকে এক গাদা তথ্য নিয়ে পরীক্ষার হল এ যেতে হবে। বারবার অনুশীলন করলে আপনি কোথায় কোন তথ্য তা মন রাখতে পারবেন।অনার্স পড়াকালীন দীর্ঘ সময় এসব বিষয় চর্চা আপনাকে প্রথমবারেই উতরাতে বেশ সাহায্য করবে ইনশাআল্লাহ।সাজেশন গুলো একজন বিসিএস কর্মকর্তার প্রোফাইল থেকে আমার কাছে সংগৃহীত ছিলো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy