কিভাবে কলেজ পরিবর্তন করব?
আমি এইবার জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনার্স ১ম এর জন্য একটা কলেজে ভর্তির আবেদন করেছি।কিন্তু পারিবারিক প্রব্লেম এর জন্য আমি অই কলেজে পড়তে পারতেছি না।আজ ১ম মেরিট এর রেজাল্ট দিবে।
এখন যদি আমি অই কলেজে চান্স পেয়ে যাই তবে আমি কিভাবে অই কলেজ থেকে অন্য কলেজে যেতে পারি?
আর যদি চান্স না পাই তাহলে কিভাবে অন্য পছন্দের কলেজে যেতে পারি?
আর একটা প্রশ্ন হলো যে, প্রথম কলেজে কোন সাবজেক্ট এ যদি আমি চান্স পাই, কলেজ পরিবরর্তন এর পরেও কি আমার একই সাবজেক্ট পড়তে হবে নাকি আমি আমার ইচ্ছানুযায়ী সাবজেক্ট নিতে পারব?
প্লিজ জানাবেন খুব টেনশন এ আছি।ধন্যবাদ
1 Answers
আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে
চান্স পেলে যদি পড়তে না চান তবে আপনি কলেজ
পরিবর্তন করতে পারবেন চাইলে আপনি আসন খালি
থাকা সাপেক্ষ বিষয় ও পরিবর্তন করতে পারবেন ।
এর জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী
কলেজ ও বিষয় পরিবর্তনের নোটিস দেয়া পর্যন্ত অপেক্ষা
করতে হবে ।
আর যদি আপনি প্রথম মেরিট লিস্টে চান্স না পান তবে
আপনি দ্বিতীয় মেরিট লিস্টে আপনার পছন্দের 5 টি
কলেজ নির্বাচন করতে পারবেন । সিট খালি থাকলে
আপনি ওই 5টি থেকে যেকোন একটি কলেজে চান্স পাবেন ।
আর যদি আপনি এখন ভর্তি হয়ে পরে
টিসি নিয়ে কলেজ পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন ।
কিন্তু তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ভর্তি এবং
রেজিস্ট্রশন এর সময় শেষ হওয়া এবং টিসি ছাড়ার আগে পর্যন্ত ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy