ছিদ্রহীন ফলে পোকামাকড় জন্মায় কিভাবে?
আমরা জানি যে প্রত্যেক প্রাণির অস্তিত্ব ও বংশ
পরস্পরা চালু থাকে জন্ম পদ্ধতির মাধ্যমে।
আমার জানার বিষয় হল কিছু পোকা বা জীব
জন্ম পদ্ধতি ছাড়াই কিভাবে জন্মায়?
যেমন ছিদ্রহীন আম, ডুমুর ইত্যাদিরর মাঝে
পোকা জন্মানো। বক্সের ভিতর খাদ্য পচে
সেখানে পোকা জন্মানো ইত্যাদি।
এটি কোন পদ্ধতিতে জন্মায়?
3407 views
1 Answers
ফলে পরিণত হওয়ার আগেই বিভিন্ন পোকামাকড় ফুলের গর্ভমুন্ডে ডিম পাড়ে। এরা সাধারণত কয়েকশত থেকে কয়েক হাজার ডিম পাড়তে সক্ষম।
এসকল ডিম গর্ভমুন্ডে পতিত হয় এবং ফলে পরিণত হওয়ার পর ফলের মাঝেই আটকা পড়ে। অনুকূল পরিবেশ পাওয়া পর্যন্ত এরা সুপ্ত অবস্থায় থাকে। সাধারণত ফল পেকে গেলে বা পচে গেলে এসব ডিম ফুটে লার্ভা বেরিয়ে আসে। প্রাথমিকভাবে লার্ভা ফলের রস শোষণ করে বেচে থাকে।
কোনো এক পর্যায়ে এটি বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং ক্রমান্বয়ে পরিণত আকার ধারণ করে।
কিছু পোকামাকড় সরাসরি ফলের ভিতর ডিম প্রবেশ (ইনজেক্ট) করিয়ে দেয় এবং নির্দিষ্ট সময় পর এসব ডিম থেকে লার্ভার সৃষ্টি হয়।
3407 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy