কিভাবে অনার্সে ভর্তি হবো?

ফার্স্ট মেরিট লিস্টএ চান্স হয়নি সেকেন্ড মেরিটেও না এখন কি সরাসরি কোন কলেজ থেকে ফ্রম উঠানো যাবে।না রিলিজ স্লিপ এর জন্য অপেক্ষা করতে হবে।আর রিলিজ স্লিপ এর মাধ্যমে কিভাবে ভর্তি হব।বিস্তারিত বলেন।
3223 views

1 Answers

হ্যা, আপনাকে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। আর রিলিজ স্লিপে চান্স পেলে, শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। →→→যা যা লাগবে নিম্নরুপ:- রিলিজ স্লিপে সুযোগপ্রাপ্তদের নিম্নোক্ত কাগজপত্র লাগবেঃ ♣♣অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)। ♣♣প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট। ♣♣পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)। ♣♣এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/ প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট। ♣♣এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট। ♣♣এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট। *টাকা জমার রশিদ। *চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি। ♠♠উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

3223 views Answered

Related Questions