1 Answers

যোগ করার জন্য সাংখ্যিক মানের কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না কিন্তু বিয়োগ করার জন্য সাংখ্যিক মানের চিহ্ন পরিবর্তন করতে হয়।
পাঠ্য বইয়ে দেখলে ভালো বুঝতে পারবেন। বিয়োগ করার জন্য ২য় রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে।
যেমন যোগ থাকলে চিহ্নটা বিয়োগ করতে হবে এবং বিয়োগ থাকলে চিহ্নটা যোগ করতে হবে।
একইজাতীয় রাশি যোগ বা বিয়োগ করা যায়। যেমনঃ
11b-b = 10b ; এখানে 11 টা b থেকে 1 টা b বাদ দেওয়া হয়েছে।
আরেকটি উপায়েও যোগ বা বিয়োগ করতে পারেন।
এর জন্য নিম্নের সূত্রগুলো প্রয়োজনঃ
  • +*+ = +
  • -*- = +
  • +*- = -
  • -*+ = -

যেমনঃ
(3x+2y)+(3x-y)
= 3x+2y+3x-y
=6x+y ; যোগ করায় ২য় রাশির চিহ্নের কোনো পরিবর্তন হয় নি।
আবার,
(3x+2y)-(3x-y)
= 3x+2y-3x+y
= 3y ; বিয়োগ থাকায় ২য় রাশির প্রতি পদের চিহ্ন পরিবর্তন হয়েছে।
5502 views Answered

Related Questions

Next steps