আমি কিভাবে তাদের কে আমার পরিবারের সাথে আবার সুন্দর ভাবে মিলাতে পারি?
আমার শশুর আমাদের এলাকার এক মহিলার সাথে ফোনে কথা বলে।এসব কথা আমারা যেনে ফেলি। এর পর আমার মা আমার শাসুরি কে বলে যে আমার শশুর এক মেয়ের সাথে ফোনে কথা বলে।কিন্তু আমার শাশুরি বিসাস করে না এসব কথা। সাশুরি আমাদের সাথে উলটা রাগা রাগি যে তার নামে বদলাম বেরকরছি।আমার শসুর বাড়ির বাপ মা মার সাথে ফোনে কথা বলার সময় মজা করে অনেক কথা বলে আমার বাপ মা। কিন্তু এসব কথা আমার শশুর বাড়ির বাপ মা একটু খারাপ ভাবেই দরে নেয় যে আমার বাপ মা তাদের কে অপমান করতেছে। এখন তাদের সাথে জগরার মতই বলতে গেলে চলে।আমার স্ত্রি আমাকে বলে এসব কথা যেন আমার বাপ মা কে না বলে। এখন আমি কি করব কি ভাবে এই জামেলা কে মিট করতে পারি আমি
2 Answers
আপনার এই সমস্যাটির জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। আপনার এলাকার একজন মহিলার সাথে আপনার শুশ্বর ফোনে কথা বলে, কিন্তু ফোনে কি ধরণের কথা বলে সেটা বলেন নি, যদি পজিটিভ কোনো ব্যাপারে কথা বলে তাহলে সেটা ঠিক আছে, যদিও ফোনে কথা বলাটা যার যার পার্সোনালিটি। আর এখন আধুনিক যুগ হলেও কিছু কিছু মানুষ তাদের আদিকালের চিন্তা চেতনায় বিশ্বাসী, তাই তারা সামান্য বিষয় নিয়ে ও তিল থেকে তাল বানিয়ে ফেলে। আপনার এখন যেটা করণীয়, সেটা হলো আপনি আগে জানার চেষ্টা করুন, তাদের মধ্যে কি ধরণের কথাবার্তা হয়, যদি আপত্তিকর কিছু মনে হয়, তাহলে একা একা আপনি আপনার শুশ্বরের সাথে কথা বলুন, আর উনাকে বুঝানোর চেষ্টা করুন যে এই বিষয় টা সবাই জানতে পারলে উনার সহ সকলের ই মান-সম্মান নষ্ট হবে। যেহেতু উনি আপনার শুশ্বর সেহেতু উনার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েই কথা গুলো বলুন, আশা করি উনি নিজের ভুলটা বুঝতে পারবে। আর উনি নিজের ভুলটা বুঝতে পারলে আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। আর মজা করে কথা বললে যদি কেউ অপমানবোধ মনে করে, তবে তাদের সাথে মজা না করাই ভালো। আর তাতে আপনার দাম্পত্য জীবনে ও কোনো সমস্যা হবে না আশা করছি। আপনার আর আপনার পরিবারের সবার জন্যই শুভ কামনা রইলো।
যেহেতু আপনি মন্তব্যে বলেছেন যে আপনার শশুর একটা মেয়ের সাথে প্রেম করে, এবং মেয়েটা ভালো না, সবই টাকা খাওয়ার ধান্ধা, তাই আপনার উচিৎ ওই মহিলার বিষয়ে সব কিছু আপনার শশুর কে জানানো । তবে এটা আপনি করতে যাবেন না, অন্য কাউকে দিয়ে করান ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy