অতিক্রান্ত দূরত্ব ঋণাত্মক হয় কিভাবে?
একটি বস্তু প্রথম 4s এ 128m এবং পরবর্তী 6s এ 72m যায়। ত্বরণ সমান থাকলে পরবর্তী 2s এ কত দূর পথ চলবে?
#উত্তর আসছে (-8m)। এর মানে কি বস্তুটা আবার পেছনে চলে আসছে?
3114 views
2 Answers
সুষম ত্বরণে চললে 4 মিনিটে যদি 128 মিটার যায় তাহলে পরবর্তী 6 মিনিটে আরও বেশি দূরত্ব অতিক্রম করবে। আপনার সমাধানে কোথাও ভুল আছে। যার কারণে ভুল উত্তর আসছে। এবং অতিক্রান্ত দূরত্বও কখনো ঋণাত্নক হতে পারে না।
3114 views
Answered
আমি সমাধান করে দেখলাম, ৩য় ক্ষেত্রে আদিবেগ 0 ms-1 আসে। এ থেকে সমাধান করে দূরত্ব -8 m আসে। কিন্তু দূরত্ব ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ সমাধানে কোথাও না কোথাও তো ভুল আছে। কিন্তু ভুলটা কোথায়?
৩য় ক্ষেত্রে আদিবেগ 0 ms-1 আসে, অর্থাৎ ২য় ক্ষেত্রে শেষবেগ 0 ms-1 আসে। শেষবেগ 0 ms-1 আসার মানেই হল গাড়িটি থেমে গেছে। তাহলে গাড়িটি আর চলবে কীভাবে?
গাড়িটি যদি আর না চলে তাহলে আর দূরত্বই অতিক্রম হবে না, গাড়িটি স্থির থাকবে।
3114 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy