কিভাবে ট্রেড লাইসেন্স বাতিল করা হয়?

আমি শুনেছি: পৌরসভার- মেয়র সাহেবের নিকট নাকি, দরখাস্ত করতে হয়! কিন্তু, কিভাবে করব? প্রিজ হেল্প মি!
4233 views

2 Answers

আপনি আপনার ব্যবসাটি বন্ধ করতে চান তাই আপনাকে এ সম্পর্কে দরখাস্ত করতে হবে এবং তার পর তারা উপনার লাইসেন্সটি বাতিল করে দিবে কিন্তু আপনার ব্যবসাটি যদি এক মালিকানা হয় তাহলে পৌরসভায় দরখাস্ত করতে হবে না আবার যদি আপনার ব্যবসাটি অংশীদারি ব্যবসা হয় তাহলে আপনাকে পৌরসভার অনুমতি নিয়ে কোর্টের মাধ্যমে আপনার ব্যবসাটি বন্ধ করতে হবে।

4233 views Answered
ট্রেড লাইসেন্স বাতিল করার জন্য আপনি যে অফিস থেকে ট্রেড লাইসেন্স নিবন্ধন করেছিলেন সেই অফিসে একটি দরখাস্ত দাখিল করতে হবে।

এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক যখন-তখন লাইসেন্স বাতিলের জন্য আবেদন করতে পারে। কিন্তু অংশীদারি ব্যবসায় বা কোম্পানি ব্যবসায়ের জন্য আদালত বা সংশ্লিষ্ট পক্ষ থেকে আগে ব্যবসায়টি বন্ধের অনুমতি নিতে হয়। এরপরে সেই অনুমতিপত্র সহ আবেদন করে ট্রেড লাইসেন্স বন্ধ করতে হয়।

এই সম্পর্কে বিস্তারিত জানতে ট্রেড লাইসেন্স করার নিয়ম ও বাতিল করবেন যেভাবে এই পোস্টটি পড়ে দেখতে পারেন।
4233 views Answered

Related Questions

Next steps