3 Answers
★ফেসবুক আইডি ডিজেবল হওয়া থেকে বাঁচার উপায়★
১৪ এপ্রিল থেকে ফেক আইডি নিধন শুরু করেছে ফেসবুক সিকিউরিটি টিম। এই অভিযান চলবে আগামী ছয় মাস। ফেক নিধনে রিয়েল আইডিগুলো ও পার্মানেন্ট ডিজেবল/ডিলিট করে দেবে। যাদের আইডিতে নিজের ফটো, নাম্বার, ইমেইল অ্যাড নেই। ইতোমধ্যে অনেকের লগইন করলে আইডি লক দেখাচ্ছে। কিছু সিকিউরিটি কুয়েশ্চন দিচ্ছে।
যেমন... লগইন করলেই আসবে we need you to confirm identity. নিচে continue তে ক্লিক করে পরের স্টেপে গেলে যাদের নাম্বার অ্যাড নেই, তাদের নাম্বার অ্যাড করতে বলবে, এতে কোনো ধরনের বাইপাস করার ওয়ে নেই।
আগে কোনো আইডিতে অ্যাড হয়নি এমন একটা নাম্বার অ্যাড করে continue তে ক্লিক করে মোবাইলে আসা কোডটি খালি ঘরে বসালেই আইডি ঠিক হয়ে যাবে। আবার যাদের নাম্বার অ্যাড আছে তাদের আইডিও এমন লক হতে পারে।
:তখনও প্রথম continue করার পর মোবাইলে কোড আসবে, আর সেই কোড বসালেই আইডি ওকে হয়ে যাবে। যাদের নাম্বার, ইমেইল অ্যাড আছে, সব ঠিক থাকার পরও এমন লক হতে পারে বা প্রথমবার উপরের মতো লক খোলার পরও এমন আবার হতে পারে।
যাদের আইডিতে নিজের রিয়েল ফটো নেই। পরবর্তী লক এড়াতে কোডের বদলে একটা ফটো চাইবে। অনেকে আইডি কার্ড মনে করে, কার্ড আফলোড করে দিচ্ছেন। সেখানে কোনো আইডি কার্ড নয়, শুধু আপনার একটা ক্লিয়ার সেলফি অথবা ফুল ফটো আফলোড দিতে হবে।
তারপর সঙ্গে সঙ্গে আইডি ঠিক না হলে আপনাকে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এর আগে আইডিতে লগইন করতে পারবেন না। :ফেসবুকের দেয়া মেসেজ আপনার ইমেইলে আসার আগ পর্যন্ত। এ লকের আওতায় বা ফেক অভিযানে পড়বে, যাদের আইডিতে নাম্বার অ্যাড নেই নিজের ফটো নেই।
যদি ১০০ বার ডিজেবল ব্যাক/ভেরিফাইড হোক না কেন। কেউ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যারা এখনও এ সমস্যায় পড়েননি তারা অবশ্যই এখনই নিজের কিছু পিক অনলি করে আফলোড করে রাখুন।
আর যাদের আইডিতে ইমেইল অ্যাড নেই নাম্বার দিয়ে করা তারা এখনই আইডিতে ইমেইল অ্যাড করে নিন। যাদের আইডিতে নিজের ফটো, লগইন এফ্রুভাল ও ইমেইল অ্যাড আছে আশা করি তারা এ সমস্যায় পড়বেন না।
ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়া থেকে রক্ষা করতে হলে আপনাকে জানতে হবে কি কি কারনে অ্যাকাউন্ট ডিজেবল করা হয়।
সংক্ষেপে কারণগুলো হচ্ছে-
- ছদ্মনাম (Fake name): ছদ্মনাম, বিশেষ করে আভিধানিক শব্দ ব্যবহার করা হয়েছে এরকম নামের অ্যাকাউন্ট হলো প্রথম টার্গেট।
- সন্দেহজনক অ্যাকটিভিটি: আপনার অ্যাকাউন্টের কোনো অ্যাকটিভিটি ফেসবুক অ্যালগরিদমের কাছে অদ্ভুত ঠেকলে ভেরিফিকেশন রিকুয়েস্ট আসতে পারে। সন্দেহজনক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রচুর ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো, খুব বেশি লাইক-কমেন্ট করা (অটোলাইক বা অটোকমেন্ট), টাইমলাইন পোস্টে নেগেটিভ রিপোর্ট আসা ইত্যাদি। এক্ষেত্রে ফটো ভেরিফিকেশন বা আইডেন্টিটি ভেরিফিকেশনের রিকুয়েস্ট আসে।
- রিপোর্ট: আপনার অ্যাকাউন্টটি একটি ফেক অ্যাকাউন্ট -এই মর্মে কেউ রিপোর্ট করলে এবং রিভিউতে উক্ত রিপোর্ট সত্য প্রমাণিত হলে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিজেবল করে দেয়া হবে। অন্যান্য রিপোর্টগুলো একাধিকবার সত্য প্রমাণিত হলে আপনাকে স্পামার হিসেবে চিহ্নিত করা হবে এবং অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়া হবে।
- প্রোফাইল পিকচার: আপনার চেহারা বোঝা যায় এরকম ফটো না থাকলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে। আর সঠিক প্রোফাইল পিকচার না থাকলে যখন আইডেন্টিটি ভেরিফিকেশনে পড়বেন তখন আপনার আইডি কার্ড আর প্রোফাইল পিকচারে দেয়া ছবির মিল খুঁজে পাওয়া যাবেনা, দুটি ফটো যে একই ব্যক্তির তা বোঝা না গেলে অ্যাকাউন্ট রিকভার করা যাবেনা।
- ঘনঘন নাম বা জন্মতারিখ পরিবর্তন: মানুষের নাম বা জন্মতারিখ আজীবন একই থাকে, এই সেন্সটা ফেসবুক অ্যালগোরিদমের আছে। তাই এসব ইনফো বারবার চেঞ্জ করলে আপনার পরিচয় নিয়ে কনফিউশন সৃষ্টি হবে যা কিনা পরবর্তীতে আইডেন্টিটি ভেরিফিকেশনের মুখোমুখি করতে পারে।
মোটামুটিভাবে উল্লিখিত বিষয়গুলি লক্ষ্য রাখলেই আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
2021 সালে ফেসবুক আইডি ডিসেবল না হওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।যেমন :
১)নিজের সঠিক নাম ব্যাবহার
২)অবশ্যই নিজের রিয়েল ছবি ফেইসবুকে আপলোড করবেন।
৩)কোনধরনের পোস্ট কপি করে পোস্ট করবেন না।
৪)কোনধরনের স্প্যামিং করবেন না, যেগুলো ফেসবুক গাইডলাইনের বাহিরে।
আপনার জন্য : ফেসবুক আইডির A TO Z নিরাপত্তা_ জেনে নিন