মিরপুর ১৪ থেকে গাজীপুরের কাশিমপুর কিভাবে আসবো?

আমি মিরপুর ১৪ অবস্থান করছি তো আমি এখন গাজীপুর জেলার কাশিমপুরে যেতে চাই কিন্তু রাস্তাঘাট তেমন চিনিনা তো অামাকে সাহায্য করুন কোথায় নামতে হবে কোথায় গাড়িতে চড়তে হবে তাড়াতাড়ি বললে ভালো হতো
3004 views

1 Answers

মীরপুর থেকে অনেক সময় ডিরেক্ট গাজীপুরে যাওয়ার জন্য বি আর টি সি বাস পাওয়া যায় সেটা দিয়ে আপনি যেতে পারবেন । কিন্তু অনেক সময় এই গাড়ী পাওয়া যায় না তাই আপনি একটা কাজ করুন । মীরপুর ১৪ থেকে আব্দুল্লাপুর পর্যন্ত অনেক গাড়ী আছে যেমন জাবালে নূর, প্রজাপতি , তেঁতুলিয় ইত্যাদি পরিবহন এসব গাড়ীর যেকোন একটাতে উঠে আব্দুল্লাপুরে যাবেন । সেখানে নেমে গাজীপুর পরিবহন অথবা বলাকা পরীবহনে গাজীপুর কাশেমপুরে যেতে পারবেন । 
অনেক সময় গাড়ীগুলো গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যায় সেক্ষেত্রে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে গাড়ী পরিবর্তন করতে হতে পারে । 
এছাড়াও হয়তোবা আরো ্উপায় আছে যাওয়ার তাই আপনি বাসা থেকে বের হয়ে পরুন এবং অন্যের কাছে জিজ্ঞাস করে সাহায্য নিন এভাবে লেখা পড়ে যাওয়ার চাইতে জিজ্ঞাস করে করে যাওয়া অনেক ভালো (ব্যাক্তিগত অভিজ্ঞতা ) । 

3004 views Answered

Related Questions

Next steps