1 Answers
ফ্রেশ কর্ণ্ এগ সুপ তৈরী উপকরণঃ গোটা ভুট্টা ৩ টা, ডিম ১ টা, বিলিতি লঙ্কা ১ টা, সেলেরি পাতা, কর্ণপ্লওয়ার ৪ চামচ, গোলমরিচ ৮ টা, আজিনা-মটো ২ চিমটে, উশ্তার সস ১ চামচ, মাখন ১ চামচ, নুন, চিনি ১/২ চামচ। প্রণালী- আস্ত ভুট্টা, লঙ্কা, সেলেরি পাতা, মরিচ, নুন ও জল দিয়ে ভাল করে বেশি সেদ্ধ করুন । নামিয়ে ভুট্টা থেকে দানা ছাড়িয়ে নিন । সুপ ছেঁকে নিয়ে আদা মিশিয়ে আবার জ্বালে বসান । এবার সামান্য জলে কর্ণফ্লাওয়ার, মাখন, চিনি, উশ্তার, সস, আজিনা-মটো মিশিয়ে ঢেলে দিন ও নাড়ুন । অল্প পরে ডিম ফেটিয়ে সুপে ঢেলে নাড়াচাড়া করে মিশিয়ে নামান । সস, পাতিলেবু ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে গরম গরম পরিবেশন করুন ।
2900 views
Answered