2 Answers
এসএসসি ও সমমানের পরীক্ষার
ফলাফল যদি কোন পরীক্ষার্থীর
কাছে অসামঞ্জস্য মনে হয় তাহলে
বরাবরের মতো এবারও ফল
পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা
হয়েছে। প্রকাশিত ফলে কোন
অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে
সেক্ষেত্রে যে কোন পরীক্ষার্থী
পুনঃনিরীক্ষণের আবেদন করতে
পারবেন। এই আবেদন করতে হবে ৩১ মে
হতে ৬ জুনের মধ্যে। আর আবেদনটি
করা যাবে কেবলমাত্র টেলিটক
মোবাইল হতে।
আবেদন করতে হলে RSC লিখে স্পেস
দিয়ে বোর্ডের নামের প্রথম তিন
অক্ষর লিখে, তারপর স্পেস দিয়ে
রোল নম্বর লিখে, আবার স্পেস দিয়ে
বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে
পাঠাতে হবে। প্রতি বিষয় এবং
প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা ফি
দিতে হবে। ফিরতি এসএমএসে
আবেদন বাবদ কত টাকা কাটা হবে
তা জানিয়ে একটি পিন নম্বরও
দেওয়া হবে।
আবেদন করতে ইচ্ছুক হলে RSC লিখে
স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে
পিন নম্বর লিখে, আবার স্পেস দিয়ে
যোগাযোগের জন্য একটি মোবাইল
নম্বর লিখে ১৬২২২ এই নম্বরে
পাঠাতে হবে।
যেসব বিষয়ে দুটি পত্র হবে
সেক্ষেত্রে (যেমন- বাংলা,
ইংরেজি) সেসব বিষয়ে একটি বিষয়
কোডের বিপরীতে দু’টি পত্রের জন্য
আবেদন হিসাবে গণ্য হবে এবং ফি
হিসাবে ২৫০ টাকা কাটা হবে।
তবে একই এসএমএসের মাধ্যমে
একাধিক বিষয়ের আবেদন করা
যাবে। সেক্ষেত্রে বিষয় কোড
পর্যায়ক্রমে কমা দিয়ে (,) লিখতে
হবে।
পুন:পরীক্ষার আবেদনের
জন্য আপনার ম্যাসেজ
অপশনে গিয়ে টাইপ করুন:
RSCfirst 3 letter of
boardrollsubject code এবং
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
2671 views
Answered
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন
করা যাবে। আবেদন করতে মোবাইলের Massage অপশনে গিয়ে RSC লিখে দিয়ে বোর্ডের নামের
প্রথম তিন অক্ষর লিখে দিয়ে রোল নম্বর লিখে দিয়ে Subject Code লিখে send
করুন 16222 নম্বরে। এক্ষেত্রে
প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের
জন্য ১৫০ টাকা হারে ফী প্রযোজ্য হবে।
ফিরতি SMS- এ আবেদন ফী বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা
হবে। আবেদনে সম্মত থাকলে
Massage অপশনে গিয়ে RSC লিখে দিয়ে YES লিখে দিয়ে PIN Number লিখে send করুন 16222 নম্বরে।
2671 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy