1 Answers

মশা যখন কামড় দেয় তখন সে মানুষের শরীরে কিছুটা স্যালাইভা (থুথু) ইঞ্জেক্ট করে। মশার এই স্যালাইভাতে কিছু এন্টিকোয়াগুলেন্ট উপাদান থাকে যাতে করে রক্ত জমাঁট বাঁধে না এবং মশা সহজে রক্ত শোষন করতে পারে... এই স্যালাইভার সাথে এলার্জিক রিএকশন হবার কারনেই, মশা কামড় দিলে কামড় খাওয়া জায়গাটি লাল হয় অথবা ফুলে যায়। যাইহোক, ম্যালেরিয়া পরজীবী যখন কোন আক্রান্ত রোগী হতে মশার পাকস্থলিতে পৌঁছায় তখন যে পাকস্থলীতেই বসে থাকে না... আস্তে আস্তে মশার স্যালাইভারী গ্ল্যান্ডে অবস্থান নেয়। ফলে যখন মশা পরবর্তিতে অন্য কাউকে কামড় দেয় তখন তার স্যালাইভার সাথে কিছু ম্যালেরিয়া পরজীবী মানুষের রক্তে ঢুকে যায়।

2755 views Answered

Related Questions

Next steps