1 Answers
মেমোরি কার্ড তথ্য স্থানান্তরের সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নিলে কিংবা কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে মেমোরি কার্ডের বেশ ক্ষতি হয়। নষ্টও হয়ে যেতে পারে। এমন অকেজো মেমোরি কার্ড সচল করার বেশ কিছু পদ্ধতি আছে। তবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত মেমোরি কার্ড ঠিক করতে পেশাদার ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হয়। ফাইল দেখাচ্ছে কিন্তু ব্যবহার করা যায় না, মেমোরি কার্ডের এমন সমস্যার সহজ সমাধান রয়েছে। এ ক্ষেত্রে মেমোরি কার্ডে ফাইল থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটি পড়তে (রিড) পারে না। এ জন্য কার্ড রিডারের মাধ্যমে মেমোরি কার্ডটি কম্পিউটারে সংযুক্ত করুন। খেয়াল রাখুন ফাইল এক্সপ্লোরারে বা হার্ডডিস্কের ড্রাইভের মতো চিহ্ন দেখালে বুঝতে হবে এটিতে ঢোকা যাবে না কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার উইন্ডোজ ৭-এ স্টার্ট মেন্যুতে cmd লিখে এর ওপর মাউসের ডান বোতামে ক্লিক করে Run as administrator নির্বাচন করে। কমান্ড প্রম্পট চালু হলে chkdsk f: /r লিখে এন্টার করুন। এখানে f: হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ লেটার। মেমোরি কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজ সম্পন্ন করতে হবে। এখানে convert lost chains to files বার্তা দেখালে y বোতাম চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে মেমোরি কার্ডের তথ্য পুনরায় ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system বার্তা দেখায় তাহলে সেই আইকনে মাউসের ডান বোতাম চেপে Format-এ ক্লিক করুন। file system থেকে Fat বেছে নিয়ে Quick format-এ টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য নষ্ট হয়ে যাবে, তবে মেমোরি কার্ড পুনরায় ব্যবহারযোগ্য হবে। সূত্রঃ prothomalo
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy