1 Answers
ব্যবসায়ী (Businessman): একজন ব্যবসায়ী হচ্ছেন সেই ব্যাক্তি, যিনি পুরাতন ও পরীক্ষিত কোন কাজ দিয়ে তার ব্যবসা শুরু করেন। এক্ষেত্রে একজন ব্যবসায়ীর ঝুকি কম থাকে, লাভ তুলনামূলক বেশী হয়। উদাহরণ: Donald Trump একজন ব্যবসায়ী, কারণ তিনি তার real estate এর ব্যবসা বাবার সূত্রে পাওয়া। এবং তার ব্যবসার এই ধরণটা বাবার কাছ থেকে পাওয়া হোক বা অন্য কারোর কাছ থেকে পাওয়া হোক, ধারণাটা পুরান এবং পরীক্ষিত। তাই তিনি একজন ব্যবসায়ী। উদ্দোক্তা (Entrepreneur): উদ্দোক্তা হচ্ছেন সেই ব্যাক্তি যিনি সম্পূর্ণ নতুন একটা ধারণাকে পুজি করে কোন প্রতিষ্ঠান দাড় করেন বা নিজে ব্যবসা করা শুরু করেন। উদ্দোক্তার ব্যবসার ধরণটা হয় সম্পূর্ণ unique. এবং তার ধারণা পরীক্ষিত নয়। একারণে তার ঝুকি বেশী। উদাহরণ: Microsoft এর প্রতিষ্ঠাতা Bill Gates, ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা Mark Zuckerberg, গুগলের সহ প্রতিষ্ঠাতা Larry Page, অ্যপেলের Steve Jobs ইত্যাদি। এবং এখানে উল্লেখ্য যে, উদ্দোক্তারা দীর্ঘ সময় পর ব্যবসায়ীতে পরিণত হন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy