1 Answers
হিউম্যান এক্সপার্ট ১. নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করলে দক্ষতা ও জ্ঞানের অবনতি ঘটতে পারে। ২. হিউম্যান এক্সপার্টদের প্রশিক্ষণ বেশ ব্যয়বহুল ও দীর্ঘ প্রক্রিয়া এমনকি এটি অনেক সময় ভালো ফলাফলের নিশ্চয়তা দিতে পারে না। ৩. ভাবাবেগের ও মনস্তাত্ত্বিক বিষয়গুলোর প্রতি সংবেদনশীল যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলে। ৪. দুষ্প্রাপ্য এবং সাধারণত উঁচু বেতন প্রদান করতে হয়। এক্সপার্ট সিস্টেম ১. স্থায়ী জ্ঞান ও দক্ষতা সরবরাহ করে। ২. এক্সপার্ট সিস্টেম হতে প্রাপ্ত কৃত্রিম দক্ষতা ও জ্ঞান খুব সহজেই পুনরুৎপাদন ও স্থানান্তর করা যায়, এজন্য কেবল কম্পিউটার প্রোগ্রামটিকে ডুপ্লিকেট করতে হয়। ৩. সঙ্গতিপূর্ণ পুনরুৎপাদনক্ষম ফলাফলসমূহ সরবরাহ করে। ৪. এক্সপার্ট সিস্টেমগুলো পরিচালনা ও দেখভাল করা তুলনামূলকভাবে সস্তা।