1 Answers

এইচপিভি সংক্রমণের উপসর্গগুলি শরীরের মধ্যে প্রবেশ করা ভাইরাসের ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। বেশীরভাগ এইচপিভি ভাইরাসের প্রসারণ আঁচিল বা উপমাংসের সৃষ্টি করে। এগুলো অনিয়মিতভাবে মুখে, হাতে, গলায়, এবং যৌনাঙ্গে দেখা যায়। এইচপিভি উচ্চ শ্বাসযন্ত্রের ক্ষত সৃষ্টি করতে পারে যা প্রধানত টনসিল, ল্যারিনক্স এবং গলাতে হয়। কিছু ভাইরাস মহিলাদের সারভাইকাল ক্যান্সার এবং অরোফ্যারিন্জীল ক্যান্সারের জন্য দায়ী হয়। কোনো কোনো ক্ষেত্রে মুখে ও গলায় ক্যান্সার হতে শোনা যায়। যখন ভাইরাসের কারণে সারভাইকাল ক্যান্সার হয় তখন বাড়াবাড়ির পর্যায় না হওয়া পর্যন্ত উপসর্গগুলি দেখা যায় না।

7689 views Answered

Related Questions

Next steps