1 Answers
বারকোড মেশিনে তৈরী একপ্রকারের সাংকেতিক কথা। বড় বড় শপিংমলে শপিং করতে গেলে দেখবেন জিনিসের সাথে লাগানো ছোট্ট কাগজে যেখানে দাম লেখা আছে তার একটু উপরেই কালো কালো কিছু দাগ দেওয়া। যা দেখতে অনেকটা এরকম (█ ██ █)। একটি ছোট্ট যন্ত্র কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার মধ্য থেকে লাল আলো বের হয়। ঐ যন্ত্রটিকে এই কালো কালো দাগগুলোর উপরে ধরলেই কম্পিউটারে জিনিসটির নাম এবং মূল্য চলে আসে। মূলত যাতে বড় কোন হিসাব করতে ভূল না হয় সেজন্যে ব্যবহার করা হয় এই বারকোড। প্রকৃতপক্ষে বারকোড এমন একটি কোড যা যন্ত্র ছাড়া পড়া প্রায় অসম্ভব! যন্ত্রদিকে ধরলেই সুন্দরভাবে বলে দেবে বারকোডের মধ্যে কি কথা লুকানো আছে। বেশ কিছু ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে বারকোড তৈরী করা যায় এবং রিড করা যায়।
3610 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy