1 Answers

ঘুমের মধ্যে যৌন উত্তেজনা বোধ করা বা যৌনাঙ্গ থেকে বীর্য বের হওয়াকে বলা হয় - স্বপ্নদোষ । সাধারণত ঘুমের মধ্যে যৌন উদ্দীপক কোন স্বপ্ন দেখলে এ সমস্যা হয়ে থাকে। সকালে উঠে এই স্বপ্ন আপনার স্মৃতি নাও থাকতে পারে। বয়ঃসন্ধিকাল শুরু হলে শরীরে হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। এসময় পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হওয়া শুরু করে, যা পুরুষের শরীরে বীর্য সৃষ্টিতে সাহায্য করে। এই বীর্য শরীরে জমা হতে থাকে। এটি মাঝে মাঝে স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায়। মাঝে মাঝেই স্বপ্নদোষ হওয়া কি কোন সমস্যা? বেড়ে ওঠার সময় এরকম হতেই পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই এবং এটি নিয়ন্ত্রণ করারও কোন উপায় নেই। অনেক বেশি স্বপ্নদোষ হলেও চিন্তার কোন কারণ নেই। কারো কারো সপ্তাহে কয়েকবার, আবার কারো কারো সারা জীবনে মাত্র ২-৩ বার এরকম হয়। বৈবাহিক জীবনযাপন শুরু করলে এ সমস্যা কমে আসে। সবার হয় কি? বয়ঃসন্ধিকাল থেকে শরীরে বীর্য সৃষ্টি হওয়ার পর এরকম হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যেতে পারে। পুরুষ ও মহিলা উভয়েরই এ সমস্যা হতে পারে।

7942 views Answered

Related Questions

Next steps