1 Answers
মিশ্রণ দুই বা ততোধিক পদার্থকে যে কোন অনুপাতে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। মিশ্রণে পদার্থ সমূহের নিজ নিজ ধর্ম অক্ষুন্ন থাকে। মিশ্রণ সাধারণত দুই প্রকারের যথা- সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণ। মিশ্রণের মধ্যকার উপাদানসমূহকে সহজেই আলাদা করা যায়। পানিতে চিনির দ্রবণ বা শরবত একটি মিশ্রণের উদাহরণ। যৌগ যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। যৌগে মৌলসমূহের নিজ নিজ ধর্ম লোপ পেয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। যৌগের কোন সুনির্দিষ্ট প্রকারভেদ নেই। যৌগ গঠিত হওয়ার পর মৌলসমূহের পৃথকীকরণ দুঃসাধ্য। “পানি ” একটি যৌগের উদাহরণ যা হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয়ে গঠিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy