1 Answers

অ্যালিফেটিক যৌগ ১. অ্যালিফেটিক যৌগ প্রধানত মুক্ত শিকলবিশিষ্ট। ২. অ্যালিফেটিক যৌগ সম্পৃক্ত বা অসম্পৃক্ত হতে পারে। ৩. অ্যালিফেটিক যৌগে কার্বনের পরিমাণ কম থাকে। ৪. অ্যালিফেটিক যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া সহজে সংঘটিত হয় না। ৫. অ্যালিফেটিক হ্যালাইড অত্যন্ত সক্রিয়। ৬. অ্যালিফেটিক হাইড্রক্সি যৌগ নিরপেক্ষ। অ্যারোমেটিক যৌগ ১. অ্যারোমেটিক যৌগসমূহ চাক্রিক বা বলয় আকৃতির হয়। ২. সকল অ্যারোমেটিক যৌগ অসমম্পৃক্ত। ৩. অ্যারোমেটিক যৌগে কার্বনের পরিমাণ বেশি থাকে। ৪. অ্যারোমেটিক যৌগে সহজেই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। ৫. অ্যারোমেটিক হ্যালাইড তুলনামূলকভাবে কম সক্রিয়। ৬. অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ অম্লীয়।

8320 views Answered

Next steps