1 Answers
আয়নিক যৌগের কতগুলো সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য আছে। এগুলো হচ্ছেঃ ১. সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় কেলাস বা স্ফটিক আকারে থাকে। ২. বিভিন্ন আয়নিক যৌগের ইলেকট্রনিক গঠন অভিন্ন হলে কঠিন অবস্থায় এদের স্ফটিক গঠন একই রূপ হয়। ৩. আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। এরা অনুদ্বায়ী হয়। ৪. আয়নিক যৌগসমূহ সাধারণত পোলার দ্রাবকে যেমন পানিতে দ্রবণীয় এবং অপোলার দ্রাবক যেমন বেনজিনে অদ্রবণীয় হয়। ৫. কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহ বিদুৎ অপরিবাহী; কিন্তু গলিত অবস্থায় ও দ্রবণে আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে। এ সময় তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হয়। ৬. আয়নিক কেলাস বা স্ফটিকসমূহ ভঙ্গুর হয়। ৭. আয়নিক যৌগসমূহের মধ্যে বিক্রিয়ার গতি অত্যাধিক দ্রুত হয়। ৮. রাসায়নিক বিক্রিয়ায় আয়নিক যৌগের আয়নসমূহ তাদের স্বকীয়তা বজায় রাখে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy