1 Answers
তুল্যরোধ এবং তুল্য ধারকত্বের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ তুল্যরোধ রোধের কোনো সমবায়ের রোধগুলোর পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, তাই ঐ সমবায়ের তুল্যরোধ। শ্রেণি সমবায়ে সজ্জিত সকল রোধের সমষ্টি তুল্যরোধের সমান। সমান্তরাল সমবায়ে সজ্জিত প্রতিটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান। তুল্য ধারকত্ব কতগুলো ধারকের সমায়ের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করলে সমবায়ের বিভব পার্থক্য ও আধানের পরিবর্তন হয় না, তাই সমবায়ের তুল্য ধারকত্ব। শ্রেণি সমবায়ের তুল্যধারকত্বের বিপরীত রাশি ধারকগুলোর ধারকত্বের বিপরীত রাশির সমষ্টির সমান। সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব ধারকগুলোর ধারকত্বের সমষ্টির সমান।
7747 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy