3 Answers

বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রনের মধ্যে পার্থক্য নিম্নরূপ: ১. বন্ধন জোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। কিন্তু মুক্তজোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। ২. বন্ধন জোড় ইলেকট্রন কোন পরমাণুর বহিঃস্থ শক্তিস্তরে বেজোড় অবস্থায় থাকে। কিন্তু মুক্তজোড় ইলেকট্রন পরমাণুর বহিঃস্থ শক্তিস্তরে জোড় অবস্থায় থাকে। ৩. বন্ধন জোড় ইলেকট্রন যৌগের আকৃতির উপর প্রভাব ফেলে না। কিন্তু মুক্তজোড় ইলেকট্রন যৌগের আকৃতি উপর প্রভাব ফেলে।

4068 views




📌।১।   মুক্তজোড় ইলেকট্রনঃ     



         কোন পরমাণুর যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে। যেমন : ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় CI (17) 1s 2s 2p 3s2 3Px2 3Py 3Pz¹ এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3s2 3Px2 3Py2 অরবিটাল গুলোতে দুটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এজন্য এই ইলেকট্রনগুলি কে মুক্তজোড় ইলেকট্রন বলে। এখানে ক্লোরিনের তিন জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে।



📌।২।    বন্ধন জোড় ইলেকট্রনঃ



 পরমাণু যোজ্যতা স্তরে বা সর্ববহিঃত্ব শক্তিস্তরে যে ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে। কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে বেজোড় ইলেকট্রন গুলি থাকে সেই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। কাজেই বলা যায়, কোন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকে ঐ পরমাণু ততটি বন্ধন গঠন করতে পারে। যেমনঃ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 2 3Px 3Pye Cl (17) --> 1s2 2s2 2p 3s 3Pz¹ এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্তু শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3Pz1 অরবিটালে একটি বেজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এজন্য এই ইলেকট্রনকে বন্ধন জোড় ইলেকট্রন বলে। এখানে ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটি বেজোড় ইলেকট্রন আছে। এজন্য ক্লোরিন একটি মাত্র বন্ধন গঠন করতে পারে। এইজন্য ক্লোরিনের বন্ধন জোড় ইলেকট্রন একটি। হাইড্রোজেন ক্লোরাইড (HCI) অণুতে একটি হাইড্রোজেনের সঙ্গে একটি ক্লোরিন পরমাণু একটি বন্ধন গঠন করে। হাইড্রোজেন ক্লোরাইড (HCI) অণুতে বন্ধন জোড় ইলেকট্রন একজোড়া বা দুইটি।
4068 views

আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য কি?

4068 views