1 Answers

সাধারণত ভূ-আলােড়নের ফলে সৃষ্ট অগভীর গামলা আকৃতির জলাশয় হলাে হাওড়। সারা বছরই এগুলােতে পানি থাকে। যেমন— হাকালুকি। পুরাতন নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে বা নদীর গতিপথের ধার ঘেষে সৃষ্ট জলাশয় হলাে বাঁওড়। যেমন— জয়দিয়া। কৃষি, যােগাযােগ বা অন্য ব্যবহারের জন্য মানবসৃষ্ট পানির গতিপথ হলাে খাল। যেমন— সুয়েজ খাল। বিস্তীর্ণ আবদ্ধ স্বাদুপানির জলাশয়, যা বর্ষা মৌসুমে পানিতে পূর্ণ থাকলেও শুষ্ক মৌসুমে আংশিক শুকিয়ে যাওয়ায় এখানে চাষাবাদ ও পশুর চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়— এমন জলাশয় হলাে বিল। যেমন— চলনবিল। চারদিক স্থল দ্বারা বেষ্টিত নদীর পরিত্যক্ত খাত বা জলাশয় হলাে ঝিল। যেমন— হাতিরঝিল। আর অপরিষ্কার ছােট জলাশয় হলাে ডােবা।

9638 views Answered

Related Questions

Next steps