1 Answers
সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির অসুবিধা গুলি নিম্নরূপঃ ১. সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি আকারে ছোট হওয়ায় তা ব্যয়বহুল এবং ব্যবহার করতে অসুবিধার সৃষ্টি হয়। ২. সেমি মাইক্রো পদ্ধতিতে প্রাপ্ত অধঃক্ষেপ সেন্ট্রিফিউজ পদ্ধতিতে পৃথক করা হয়। এ পদ্ধতিতে অধঃক্ষেপ পৃথক করতে গেলে অনেক সময় টেস্টটিউব ভেঙ্গে গিয়ে দ্রবন নষ্ট হয়ে যায়। যার কারণে পরীক্ষাটি পুনরায় করতে হয়। ৩. নমুনার পরিমাণ কম হওয়ায় প্রাপ্ত অধঃক্ষেপের বর্ণ নির্ণয় করতে অনেক সময় অসুবিধার সৃষ্টি হয়। ৪. অল্প পরিমাণ নমুনা ওজন করতে অনেক সময় অসুবিধার সৃষ্টি হয়। ৫. নমুনার পরিমাণ কম হওয়ায় তাপ প্রদানে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।
3636 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy