1 Answers
প্যারালাইসিস প্রাথমিকভাবে উপসর্গ দেখে নির্ণয় করা হয়। শারীরিক পরীক্ষার উপর ভিত্তি করে, ডাক্তার কি ধরণের প্যারালাইসিস হয়েছে তা নির্ণয় করেন। ইমেজিং পদ্ধতি, যেমন এমআরআই এবং সিটি স্ক্যান হয়তো করানো হবে মস্তিষ্কের এবং মেরুদণ্ডের বিশদ চিত্র পাওয়ার জন্য এবং স্নায়ুর অবস্থাও পরীক্ষা করে দেখা হয়। কোন নির্দিষ্ট ওষুধ দেওয়া হয় না। প্যারালাইসিসের চিকিৎসা সাধারণত নির্ভর করে অন্তর্নিহিত কারণের উপর। ওষুধের ব্যবহার ছাড়াই যেসকল পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলি হল: ফিজিওথেরাপি: যাতে পেশির জোড় বাড়ে এবং পেশির ভর বাড়ে। চলাচল করার জন্য সাহায্য: উইলচেয়ার এবং ব্রেসেস সাহায্য করে রোগীকে স্বাধীনভাবে চলাফেরা করতে। কাজের মাধ্যমে থেরাপি: দৈনন্দিন কাজগুলির দ্বারা সাহায্য। প্যারালাইসিস হল এমন একটা অবস্থা যা জীবনের মান কমিয়ে দেয় এবং সেই ব্যক্তির আত্ম মর্যাদাও আঘাতপ্রাপ্ত হয়, তাই এর জন্য চাই যথাযথ সমর্থন এবং যত্ন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy