1 Answers

এই রোগটি নির্ণয়ের জন্য চিকিৎসক নিম্নোক্ত এক বা একাধিক নির্ণয়করণ পদ্ধতি ব্যবহার করতে পারেন: শারীরিক পরীক্ষা। সমস্যার জন্য দায়ী অ্যালার্জেন শনাক্তকরণ করতে স্কিন টেস্ট করা হয়। এই পরীক্ষা অ্যালার্জিক রাইনাইটিসকে সম্ভাব্য কারণ থেকে বাতিল করতে সাহায্য করে। ইমিউনোগ্লোবিউলিন ই নামক যে এন্টিবডিকে ইমিউন সিস্টেম অ্যালার্জির প্রতিক্রিয়ায় উৎপাদন করে, রক্তে তার মাত্রা জানতে রক্তপরীক্ষা করা হয়। কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষার সাহায্যে রক্তে ইওসিনোফিল (এক প্রকার শ্বেত রক্তকণিকা)-এর সংখ্যা জানা যায়, যা এলার্জির আরেকটি নির্ণায়ক। সুতরাং, রক্ত পরীক্ষার মাধ্যমে এলার্জিক প্রতিক্রিয়ার সম্ভাবনাকে বাতিল করা যেতে পারে। নন-অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা হল সমস্যার কারণগুলোকে এড়িয়ে চলা ও উপসর্গগুলির উপশম। যদি ওষুধের কারণে এটি ঘটে থাকে তবে চিকিৎসক ওই ওষুধের পরিবর্তে অন্য ওষুধের পরামর্শ দিতে পারেন। যদি অত্যধিক নেসাল ডিকনজেস্টেন্ট ব্যবহারের ফলে এই সমস্যার সৃষ্টি হয় তবে সেটির ব্যবহার বন্ধ করে দিতে হবে। নাক পরিষ্কার করতে স্যালাইন সলিউশন দিয়ে নেসাল ইরিগেশন করতে হবে। কর্টিকোস্টেরয়েড, ডিকনজেস্টেন্ট, এন্টিকলিনার্জিক অথবা এন্টিহিস্টমিনিক নাকের স্প্রে বন্ধ নাক ছাড়ানোর জন্য ব্যবহার করা হয়।

7914 views Answered

Related Questions

Next steps