1 Answers

নিউমোথোরাক্স এর প্রকার অনুসারে এর ভিন্ন ভিন্ন উপসর্গ দেখা যায়। যদি এটি টেনশন নিউমোথোরাক্স না হয় তবে রোগি সামান্য অস্বস্তিবোধ করতে পারে এবং নাও বুঝতে পারে যে নিউমোথোরাক্স ঘটেছে। এর সবথেকে পরিচিত উপসর্গ হল হাঁপ লাগা এবং বুকে ব্যথা। সহজে বোঝা যায়না বলে সমস্যা সৃষ্টির পর চিকিৎসা করাতে রোগীর বেশ কিছুদিন লেগে যেতে পারে। এর লক্ষণগুলি হল কম অক্সিজেন মাত্রা, শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি, এবং নিম্ন রক্তচাপ। টেনশন নিউমোথোরাক্স তুলনায় আরো প্রকট। গুরুতর আঘাত, রিসাসিটেশন (জীবনীশক্তির পুনরুদ্ধার), ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস প্রক্রিয়া) প্রভৃতি ক্ষেত্রে এই প্রকার নিউমোথোরাক্স ঘটে থাকে। হাঁপ ধরার ফলে রোগীর অক্সিজেন মাত্রা কমে যায়। এতে প্রাথমিকভাবে ট্যাকিকার্ডিয়া (হৃদযন্ত্রের উচ্চ গতিবেগ) ও ট্যাকিপনিয়া (দ্রুত অগভীর শ্বাস) এবং পরবর্তীতে হাইপোক্সিয়া (অক্সিজেনের অভাব), সায়ানোসিস (নীল হয়ে যাওয়া) ও হাইপোভেন্টিলেশন (শ্বাসের হার কমে যাওয়া) উপসর্গ দেখতে পাওয়া যায়। শ্বাসনালীটি একপাশে সরে যায়। বিরল ক্ষেত্রে, রোগী পেট ব্যথার অভিযোগ করতে পারে।

7589 views Answered

Related Questions

Next steps