1 Answers

রোগটি বিশেষত লুকিয়েই থাকে যতক্ষণ পর্যন্ত না তা হাড় ভাঙা বা হাড়ে চিড় ধরা হিসেবে প্রকাশ পাচ্ছে অথবা অন্যান্য উদ্দেশে করা এক্স-রে বা বডি স্ক্যানে তা ধরা পড়ছে। আরও খারাপ ব্যাপার হল, সুক্ষ চিড় ধরা নজরে নাও আসতে পারে। এর একটি বিশেষ উদাহরণ হল ভার্টিব্রাল ফ্র্যাকচার, যাতে পিঠে মৃদু ব্যথা ছাড়া বেশি কিছু অনুভূত হয় না আর নড়াচড়া করলেই তা ছড়িয়ে পড়ে। সামান্য আঘাতেও ফ্র্যাকচার হতে পারে। একে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার বলা হয়। বয়সকালে, মেরুদণ্ডে একাধিক ফাটলের ফলে রোগীর উচ্চতায় হ্রাস ঘটতে পারে। এছাড়া, হাড়ে দুর্বলতার ফলে দুর্বল দেহভঙ্গির জন্য মহিলাদের মধ্যে কুঁজ বা কাইফোসিস দেখতে পাওয়া যায়।

4953 views Answered

Related Questions

Next steps