1 Answers
রোগীর চিকিৎসাগত ইতিহাস ও তার সাথে শারীরিক পরীক্ষা থেকে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া নির্ণয় করা যায়। কিছু পরীক্ষার কথা নিচে উল্লেখ করা হল যেগুলো এটি নির্ণয় করতে তথা ক্যান্সারের সনাক্তকরণে সাহায্য করে: পেলভিক আল্ট্রাসাউন্ড – এন্ডোমেট্রিয়ামের ঘনত্ব দেখার জন্য এবং এটির কারণ নির্ণয়ের জন্য ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড – এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন আরো পরিষ্কার ভাবে দেখার জন্য হিস্টেরোস্কপি – এন্ডোস্কোপের সাহায্যে এন্ডোমেট্রিয়ামটি পর্যবেক্ষণ করা এন্ডোমেট্রিয়াল বায়োপসি – ছোট টিস্যু বা শরীরকলার নমুনা নিয়ে মাইক্রোস্কোপের নীচে মূল্যায়ন তথা ক্যান্সারের সনাক্তকরণ করা হয় ক্যান্সারের সনাক্তকরণের জন্য নিয়মিত পেলভিক আল্ট্রাসাউন্ড প্রতি 2-3 বছরে করা হয়। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার চিকিৎসা পদ্ধতিগুলি হল পর্যবেক্ষণ – এটি সবচেয়ে সাধারণ একটি প্রক্রিয়া যা ব্যবহার করা হয় কারন মেনোপজের পরে, ইস্ট্রোজেনের অনুপস্থিতিতে, হাইপারপ্লাসিয়া অকার্যকরী হয়ে যায় বা এটির উপসর্গগুলোও প্রশমিত হয়ে যায়। ওষুধের দ্বারা চিকিৎসা – প্রোজেস্টেরন ট্যাবলেট দেওয়া হয় ওরাল থেরাপি হিসাবে সেইসব মহিলাদের যাদের উপসর্গ স্পষ্ট দেখা যায় বা যাদের মেনোপজের পরেও যোনি থেকে রক্তপাত হয়। অস্ত্রোপচারের দ্বারা চিকিৎসা – কোনো কোনো রোগীর ক্ষেত্রে চিকিৎসা হওয়া সত্বেও উপসর্গ রয়েই যায়, এন্ডোমেট্রিয়ামটি বার করে দেওয়া হয় এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন পদ্ধতিতে, বা খুব গুরুতর ক্ষেত্রে, পুরো জরায়ুটিকে ডিম্বাশয় সহ বাদ দিয়ে দেওয়া হয়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy