1 Answers
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার সাহায্য করতে পারে। কিছু সহজ প্রতিকার নিচে বিবৃত হল: হিং এক গ্লাস উষ্ণ জলে দু’চিমটে হিং ফেলে দিন এবং দিনে দু’বার খান। জোয়ান এক চা চামচ জোয়ান প্যানের মধ্যে শুকনো ভেজে নিন এবং তারপর সেগুলিকে গুঁড়িয়ে নিন। উষ্ণ জলের সাহায্যে গিলে নিন। জল যদি মাঝে মাঝে আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে থাকেন তাহলে দিনের শুরু করুন এক গ্লাস উষ্ণ জল দিয়ে যা আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করবে। প্রতিদিন সকালে খালি পেটে ওই জল খেয়ে নিন। দিনভর নির্দিষ্ট সময় অন্তর জল খান যাতে শরীর জলশুন্য না হয়ে যায়। কফি ক্যাফিন হচ্ছে একটি সাধারণ জোলাপ এবং অত্যন্ত মৃদু প্রকৃতির। এক কাপ কালো কফি তৈরি করে নিন এবং সকালে খান। তবে এ ব্যাপারে সতর্ক করা হয় যে, কেউ যেন এই প্রতিকারের ওপর নির্ভরশীল না হয়ে পড়েন, কারণ ক্যাফিন থেকে ডিহাইড্রেশন হতে পারে ( জলশূন্যতা) এবং রাত্রে কফি খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। লাইফস্টাইল (জীবনশৈলী) ম্যানেজমেন্ট খাদ্যতালিকা কোষ্ঠকাঠিন্য থেকে দীর্ঘস্থায়ী মুক্তি পেতে হলে প্রথম এবং সর্বাগ্রে খাদ্যতালিকার দিকে নজর রাখতে হবে। এ বিষয়ে খাদ্যতালিকার বিশেষ ভূমিকা আছে। কোষ্ঠকাঠিন্য রোধ করতে গেলে খাদ্যতালিকায় তন্তুজাতীয় (ফাইবার) খাবার রাখতে হবে। প্রচুর জলের সঙ্গে তন্তুসমৃদ্ধ খাদ্য অনেক স্বস্তিদায়ক হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 25 গ্রাম তন্তুসমৃদ্ধ খাদ্যের প্রয়োজন। তন্তুর প্রধান উৎসের মধ্যে আছে শস্যদানা, যেমন বাদামী পাঁউরুটি, ওট, এবং সিরিয়াল। বিভিন্ন শুঁটি যেমন শিম এবং সয়াবিন হচ্ছে তন্তুসমৃদ্ধ খাদ্য। সবুজ, পাতাওয়ালা সবজি থেকে শুধু তন্তু মেলে না, কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে। তন্তুজনিত পদার্থ যুক্ত থাকার কারণে স্নেহপদার্থ থাকার জন্য বাদাম, যেমন কাঠবাদাম, এবং চিনাবাদাম খাওয়া যেতে পারে। পাচনতন্ত্র উপযুক্তভাবে কাজ করার জন্য প্রতিদিন প্রচুর জল খাওয়া প্রয়োজন। জল মল নরম রাখতে সাহায্য করে এবং মলত্যাগে সুবিধা হয়। কেউ কেউ অন্য পানীয়, যেমন ফলের রসও খেতে পারেন। উত্তম ব্যাকটিরিয়া বা প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য হজম করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী সুফল আছে। খাদ্য সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য রদ করতে প্রক্রিয়াজাত খাদ্য, বাতান্বিত জল, এবং হিমায়িত খাদ্য খাওয়া উচিত নয়। ব্যায়াম নিয়মিত শারীরিক কসরতের সাহায্যে হজমশক্তি বাড়ে, এবং পেটের পেশিদের উত্তেজক করে। চিকিৎসক কিছু প্রশিক্ষণ দিতে পারেন যাতে একটি নিয়মিত শৃঙ্খলা রক্ষা হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। ওষুধ আপনি যদি কোনও ওষুধ বা সে জাতীয় কিছু সাপ্লিমেন্ট নেন, তাহলে ওগুলির জন্য কোষ্ঠকাঠিন্য হচ্ছে কিনা সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন। যদি তাই হয় তাহলে আপনি বিকল্প ওষুধের কথা চিকিৎসকের কাছে জেনে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy