1 Answers
গণতন্ত্র বলতে বোঝায় সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের শাসন। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের মতে গণতন্ত্র হলো, জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন। বর্তমান সময়ের গণতান্ত্রিক রাষ্ট্রের কয়েকটি বিশেষ দিক হল সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি, দুটি অথবা বহু রাজনৈতিক দলের উপস্থিতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। উদাহরণ: ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম। প্রজাতন্ত্র বলতে বোঝায় এমন এক প্রতিনিধিত্বমূলক সংসদীয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সকল নাগরিক রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান কে নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্বাচন করে। উদাহরণ: ভারত। প্রজাতান্ত্রিক ব্যবস্থা যখন কোন একটি কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক দল দ্বারা নিয়ন্ত্রিত ও সংগঠিত হয় বা সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা পরিচালিত হয়, তখন তাকে বলা হয় গণপ্রজাতন্ত্র। উদাহরণ: গণপ্রজাতন্ত্রী চীন, বাংলাদেশ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy