1 Answers
প্রজাতন্ত্র- একটি প্রজাতন্ত্র হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বাজনগণের একাংশ। কোনো রাজা বা রানি এই জাতীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধানের পদটি পেতে পারেন না। সাধারণত রাজশক্তি-বিহীন রাষ্ট্রকেই প্রজাতন্ত্র বলা হয়। ইংরেজি ভাষায় প্রজাতন্ত্র শব্দের প্রতিশব্দ republic এসেছে লাতিন শব্দবন্ধ res publica শব্দবন্ধটি থেকে, যার আক্ষরিক অর্থ জনগণ-সংক্রান্ত একটি বিষয়। গণতান্ত্রিক দেশে সকল নাগরিক শাসনকার্যে অংশগ্রহণ করেন।কিন্তু প্রজাতন্ত্রে কেবলমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ শাসনকার্যে অংশ নেওয়ার সুযোগ পান। গণতন্ত্র - গণতন্ত্র হলো কোন জাতি, রাষ্ট্রের (অথবা কোন সংগঠনের) এমন একটি শাসনব্যবস্থা যেখানেপ্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে। (যেমন বাংলাদেশ) গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরীর ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহনের সমান সু্যোগরয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। যে রাষ্ট্রের রাজ শক্তি আছে তাকে গণতন্ত্র বলা হয়। গণতন্ত্র বা ডেমোক্রেসী শব্দটি এসেছে গ্রীক শব্দ (ডেমোক্রেসিয়া) থেকে, যার অর্থজনগণের শাসন,,শব্দটির উৎপত্তি (ডেমোস) জনগণ ও (ক্রাটোস) ক্ষমতাথেকে। গণতান্ত্রিক দেশে সকল নাগরিক শাসনকার্যে অংশগ্রহণ করেন।